শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতির পরামর্শ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

এ. এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘কোন আইনজীবী বা তার ভাইয়ের বিরুদ্ধে কেউ মামলা করলে কোন আইনজীবী তার বিরুদ্ধে মামলা লড়েন না, এখানে এমন একটি বিধান চালু রয়েছে। যেটা আইনের শাসনের পরিপন্থি। তিনি এ বিধান থেকে সরে আসার জন্য আইনজীবী নেতাদের প্রতি আহ্বান জানান।’

রাষ্ট্রপতি আবদুল হামিদ আরো বলেন, ‘এখানে একজন বিচারপ্রার্থী উকালতনামা কিনতে গেলে নাকি ৩৭০টাকা খরচ হয়। মুহুরিরা আরও কিছু খরচ রাখে। সব মিলিয়ে প্রায় পাঁচশত টাকার মতো খরচ হয়ে যায়। আমাদের দেশে যারা মামলা পরিচালনা করেন তারা সবাই বিত্তশালী নন। অনেক গরীব মানুষ বিচাপ্রার্থী হন। তাদের জন্য এটা অনেক টাকা। সুতরাং দেশের মানুষ যেন কম খরচে সহজে বিচার পেতে পারে সে বিষয়ে আইনজীবীদের লক্ষ্য রাখা উচিত। ওকালতনামার ফি কমানো উচিত।’

বিশেষ অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক জানান, আমাদের দেশেরে বাজেট এক সময় ৭৫৬ কোটি টাকা ছিল, এখন সেটা ৪ লক্ষ কোটি টাকার উর্দ্ধে গেছে। এত বড় বাজেটের নব্বই ভাগ এখন আমরা নিজেরাই অর্থায়ন করতে পারবো। এটা একটা বিরাট অর্জন। এসময় তিনি আদালত প্রাঙ্গনে আইনজীবীদের জন্য ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ভবন’ নির্মানের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষনা দেন এবং এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আ্যাডভোকেট এম এ রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আ্যাডভোকেট শহীদুল ইসলাম শহীদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আ্যাডভোকেট জিল্লুর রহমান । অনুষ্ঠানে কিশোরগঞ্জ আদালতের কর্মরত আইনজীবী, সরকারী কর্মকর্তা, বিচারক, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জের নতুন জেলখানা মোড়ে নির্মানাধীন কারাগার পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান আ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চেীধুরী, পুলিশ সুপার মোঃ মামরুকুর রহমান খালেদ, পিপি শাহ আজিজুল হক, জেল সুপার বজলুর রশিদ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতি স্থানীয় প্রয়াত ১৬ গণ্যমান্য ব্যক্তিদের সাথে সার্কিট হাউজে দেখা করেন।
সফরের তৃতীয় দিন ১০ অক্টোবর (বুধবার) বিকেলে রাষ্ট্রপতি বঙ্গবভনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD