শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে উন্নয়ন মেলায় জাতীয় পতাকার অসম্মান করে লাল সবুজ গালিচা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসে জাতীয় উন্নয়ণ দিবস পালনে ওয়েল ফেয়ারের নামে খাবারের দোকান বসিয়ে ব্যবসা  দূতাবাস কর্মকর্তাদের। শনিবার মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে ৪র্থ জাতীয় উন্নয়ণ মেলার আয়োজন করে দূতাবাস কর্তৃপক্ষ। সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত রম-রমা আয়োজনে মেলায় চলে সরকারের  বিভিন্ন উন্নয়ণ কর্মকান্ডের প্রদর্শনী।

শুরুটা ভালো হলেও সকাল শেষে দুপুর হলে খাবার কিনতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পরে দূরদূরান্ত থেকে আসা প্রবাসী দের। ৫ রিঙ্গিতের খাবার বিক্রি করে ১৫ রিঙ্গিতে , যা মালয়েশিয়ার ইতিহাস গড়লেন মিশনের কর্মকর্তাদের স্বজনদের দেয়া খাবারের দোকানে।

খাবার কিনতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পরে দূরদূরান্ত থেকে আসা প্রবাসী দের

ভিবিন্ন সূত্রে জানাযায় কয়েক জন রেস্টুরেন্ট মালিক দোকান দিতে চাইলে অনুমতি দেয়নি মিশন কর্মকর্তারা। অনুষ্ঠানে আসা প্রবাসী বাংলাদেশিরা বলেন নিজেদের স্বজনদের দিয়ে গলাকাটা দামে খাবার বিক্রির করবে বলে অন্য রেস্টুরেটন মালিকদের অনুমতি দেয়নি দূতাবাস কর্তৃপক্ষ ।

এমনি ভাবে অসংখ্য অনিয়ম ধরা পড়ে “৪র্থ জাতীয় উন্নয়ণ মেলা ২০১৮ ”  করা অনুষ্ঠানে । স্বাধীনতার মূর্তপ্রতীক আমাদের জাতীয় পতাকার অবমাননা করতেও সংকোচবোধ করেনি দূতাবাস কর্মকর্তারা।

দূতাবাস  কর্মকর্তা বলেন জাতীয় পতাকার আদলে তৈরী লাল সবুজ গালিচা হবে এবং উন্নয়ণ মেলার সব কিছুতে লাল সবুজের সংমিশ্রণ হবে । কিন্তু পায়ের নিচে লাল সবুজের গালিচা দিবে এইটা মেনে নিতে পারেননি অনেক আওয়ামীলীগ নেতা।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে উন্নয়ন মেলার অনুষ্ঠানে জাতীয় পতাকার আদলে লাল সবুজ গালিচার উপর দিয়ে হেটে যাচ্ছেন

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামীলীগ নেতা বলেন “” জাতীয় পতাকার আদলে লাল সবুজের গালিচা আমাদের জাতীয় পতাকার অসম্মান। আমি বিষয়টি সকালে দূতাবাস কর্মকর্তা দের নজরের আনলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তারা। আমি বেশি কথা বলিনি কারণ কিছু বললে আমাকে বলবে আমি প্রোগ্রাম বানচাল করতে এসেছি।  ঐ নেতা আপসোস করে বলেন দূতাবাসের কোনো অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বললে পুলিশ , ইমিগ্রিশন দিয়ে হয়রানি করতেও দ্বিধা করেনা দূতাবাস কর্তৃপক্ষ । ”

উন্নয়ন মেলায় সাংবাদিকদের জন্য কোনো প্রকার আয়েজন না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়া সংবাদ কর্মীরা । বরাবরের মতো বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের সাংবাদিকদের এই অবমূল্যায়ণ একটি অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য তরুণ সাংবাদিকদের। তারা আরও  বলেন দূতাবাসের প্রতি কিছু সাংবাদিকের নতজানু সাংবাদিকতায় এর জন্য দায়ী।

যার ফলশ্রুতিতে অনুষ্টান শেষে এক দূতাবাস কর্মকর্তার স্ত্রী তাদের বেঁচে যাওয়া খাবার উৎচিষ্ট দিয়ে সাংবাদিকদের অপমান করার চেষ্টা করেছেন বলে মন্তব্য উন্নয়ন মেলার সংবাদ সংগ্রহ করতে আসা সংবাদ কর্মীদের।

বেঁচে যাওয়া খাবার উৎচিষ্ট দিয়ে সাংবাদিকদের অপমান করার চেষ্টা করেছেন

লাল সবুজের গালিচা পায়ের নিচে দিয়ে জাতীয় পতাকা অবমূল্যায়ণ এবং বাংলাদেশ দুতাবাসের সকাল প্রকার অনিয়ম মাননীয় প্রধান মন্ত্রীর ও পররাষ্ট্র মন্ত্রণালয় এর দৃষ্টি গোচর হওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রবাসের মাটিতে জন্ম নেয়া অনেকে দেশের কৃষ্টি কালচার থেকে বঞ্চিত হচ্ছে। এই মেলার মাধ্যমে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠাপুলিসহ দেশের অগ্রযাত্রা ও সংস্কৃতির সাথে পরিচয় হয়ে দেশের উন্নয়নের সূচকের ধারণা পেয়েছে তারা ।

মেলায় স্কুল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অনুষ্ঠানে আগত বিভিন্ন পেশার প্রবাসীরা। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত ও অতিথিরা।

মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

রাষ্ট্রদূত মহ. শহীদূল ইসলাম মেলার উদ্বোধন করেন। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠাপুলি উৎসবের মাধ্যমে এ মেলা শুরু হয়। এবারের উন্নয়ন মেলার প্রতিপাদ্য ছিল ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ মেলায় আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে প্রবাসের মাটিতে বসে দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র দেখে মুগ্ধ হন ভিন্ন দেশে বেড়ে উঠা নতুন প্রজন্মরা।

মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

বেক্তিগত ভ্রমণ আশা পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি উন্নয়ন মেলার সম্পর্কে বলেন, বিশ্বের নানা দেশের সাথে পাল্লা দিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের একের পর এক অর্জন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বর্তমান শেখ হাসিনার সরকার। সরকারের নানা উন্নয়নের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রবাসী সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

উন্নয়ন  মেলা থেকে দেশের উন্নয়ন সম্পর্কিত তথ্য, বিনিয়োগ ও বাণিজ্য, মেলা থেকে বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা প্রেরণ, ভিসা সেবা প্রদান, শ্রম উইং এবং পাসপোর্ট ও ভিসা উইংএর ষ্টল থেকে সরাসরি সেবা প্রদান , বাংলাদেশ বিমানের স্টল থেকে কম মূল্যে টিকেট ক্রয় ইত্যাদি সুবিধা উপভোগ করেন মেলায় আগত প্রবাসীরা। এ ছাড়া মেলায় বিডি ফোনের ষ্টল থেকে কম মূল্যে মোবাইল সিম ক্রয় করেন প্রবাসীরা।

মেলায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামীলীগের সভাপতি মুকবুল হোসেন মুকুল , সাখাওয়াত হোসেন জোসেফ .সাহালাম হাওলাদার , জহিরুল ইসলাম .সাংবাদিক নেতা আহমেদুল কবির

বাংলাদেশ প্রেসক্লাব অফ মালেশিয়ার সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক , জহিরুল ইসলাম হিরণ , শাহাদাৎ হোসেন .মোস্তাক শান্ত , মোস্তফা ইমরান রাজু, মোহাম্মদ আলী ,কায়সার হামিদ হান্না ও অন্যান সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD