শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

৩ দিনের সফরে ৮ অক্টোবর কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন দিনের সফরে আগামী ৮ অক্টোবর সোমবার কিশোরগঞ্জ আসছেন। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলায় এটি হবে তাঁর তৃতীয় সফর। ২১তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর ১১ মে বাবা মার কবর জিয়ারত করার জন্য একদিনের সফর করেন কিশোরগঞ্জের মিঠামইনের কামালপুর । পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর নিজের সাবেক নির্বাচনী এলাকা ইটনা, মিঠামইন ও অষ্ট্রগ্রাম থেকে রাষ্ট্রপতিকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

গণসংবর্ধনার পাশাপাশি পাঁচ দিনের সফলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এলাকার নানান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তিন দিনের সফরে রাষ্ট্রপতিকে তাঁর শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত সরকারী গুরুদয়াল কলেজ মাঠে দেয়া হবে বিশাল ও স্মরনীয় গণসংবর্ধনা। আগামী ৮ অক্টোবর সোমবার বিকেল ৩ টায় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার গণসংবর্ধনা দেয়া হবে। সোমবার সন্ধ্যায় সার্কিট হাউজে জেলার বার, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট সূত্র মোতাবেক জানা গেছে, সফরের প্রথম দিন আগামী ৮ অক্টোবর (সোমবার) বিকাল ৩ টায় প্রদান করা হবে সরকারী গুরুদয়াল কলেজ মাঠে বিশাল ও স্মরনীয় গণসংবর্ধনা।

দ্বিতীয় দিন ৯ অক্টোবর (মঙ্গলবার) রাষ্ট্রপতিকে বেলা ১১টায় সংবর্ধনা দেওয়া হবে পেশাজীবনের স্মৃতিবিজড়িত জেলা আইনজীবী সমিতিতে। জজ কোর্ট প্রাঙ্গনে আইনজীবী সমিতির পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হবে।

সফরের দ্বিতীয় দিন ৯ অক্টোবর (মঙ্গলবার) রাষ্ট্রপতি স্থানীয় প্রয়াত ১৬ গণ্যমান্য ব্যক্তিদের বাড়িতে যাবেন। এছাড়া তিনি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান নির্ধারনের জন্য সরেজমিনে পরিদর্শন করবেন।

সফরের তৃতীয় দিন ১০ অক্টোবর (বুধবার) বিকেলে রাষ্ট্রপতি বঙ্গবভনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। গণসংবর্ধনা আয়োজনের সাথে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও সরকারী বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন আগমন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD