শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

আন্দোলনের হুমকি বিএনপির, শিগগিরই দলীয় সিদ্ধান্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: বিএনপির আন্দোলনে যাওয়া উচিত হবে কি না, এ নিয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও নির্বাচনকালীন সরকার গঠনের পরেই সারাদেশে একযোগে আন্দোলন শুরু করার পক্ষে মত দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। ফলে নির্দলীয় প্রশাসনের অধীনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নির্বাচনকালীন সরকার গঠনের পরপরই সারাদেশে একযোগে আন্দোলনে নামার পরিকল্পনা করছে বিএনপি।

দলটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, পরিকল্পনা চূড়ান্ত করে আগামী ১৫ দিনের মধ্যেই একটি নির্বাচনী রোডম্যাপ প্রণয়ন করবে বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আগে সরকারকে যতটা সম্ভব চাপে রাখার ইচ্ছা তাদের। কারণ তাদের ভয়, বিএনপি যদি কোনো আন্দোলন ছাড়াই নির্বাচনে অংশ নেয়, তাহলে ক্ষমতাসীন জোট নির্বাচনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে।

বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা বলেছেন, ‘আমরা যদি আন্দোলনে যাই, তাহলে সরকার চাপে থাকবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির ওপর নজর রাখবে। এবার আর ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনের নিয়ন্ত্রণ কেউ নিয়ে নিতে পারবে না। অচিরেই আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।’

আন্দোলনের ব্যাপারে দলের জেলা পর্যায়ের নেতাদের শিগগিরই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

আন্দোলন শুরুর আগে তৃণমূলের কর্মীদের উজ্জীবিত করার সম্ভাব্য সকল উপায় বের করতে প্রায় প্রতিদিনই দলটির জ্যেষ্ঠ নেতারা বৈঠক করে যাচ্ছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আসন্ন নির্বাচনের পাশাপাশি আন্দোলন কর্মসূচিরও প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সরকার যদি আমাদের দাবিতে সাড়া না দেয় তাহলে আন্দোলনে নামা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

নির্বাচনকে মাথায় রেখেই সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করতে কাজ করছে বিএনপি। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় কাজ করতে ৪০ হাজারেরও বেশি কমিটি গঠন করতে সম্ভাব্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বেশ কয়েকজন বুদ্ধিজীবী ও পেশাজীবীরও মতামত নিয়েছেন। তাদের অনেকেই তারেক রহমানকে নির্বাচনে অংশ নিতে এবং দলের দাবি পূরণে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন। তথ্য সূত্র: দ্য ডেইলি স্টার

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD