শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

ভারতে পাচার হওয়া তিন নারী দেশে ফিরেছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

আরিফুজ্জামান আরিফ, বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়ার আড়াই বছর পর ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে বাংলাদেশি তিন নারীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে।

ফেরত আসা তিন নারী হলো, রেহেনা খাতুন (২৩), রত্না খাতুন (২১) ও লাবনী আক্তার (১৮)। এরা যশোর জেলার শার্শা উপজেলার ডিহি ও দিনাজপুর জেলার বাসিন্দা।

বিজিবির চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আড়াই বছর আগে এসব নারীদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র সীমান্তের অবৈধ পথে ভারত নিয়ে যায়। পরে দালালরা তাদের ভালো কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ফেলে পালিয়ে যায়। এ সময় ভারতের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে কলকাতার ‘সংলাপ’ নামের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে এনজিও সংস্থা এসব নারীদের নাম, ঠিকানা সংগ্রহ করে যাচাই-বাচাই করে। পরে দু‘দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যম বাংলাদেশে ফেরত পাঠায়। পরে তাদের বিজিবি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে তিন বাংলাদেশি নারী ভারত থেকে ফেরত এসেছে। কাগজপত্রের কাজ সম্পূর্ণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মানবাধিকার সংস্থা ‘রাইটস’ যশোরের কাছে হস্তান্তর করা হবে।

‘রাইটস’ যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা বজলুর রহমান বলেন, থানা থেকে এই তিন নারীকে রাতেই যশোর নিয়ে আমাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হয়েছে। পরে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD