শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

তাড়াইলে কৃষকের মরদেহ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা গ্রাম থেকে তনু মিয়া নামে (৪৬) এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে তাড়াইল থানা পুলিশ।

তাড়াইল থানা ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা বড় বাড়ির সামনের ফসলি জমিতে গত বুধবার রাতে মৃত আবু সাঈদের ছেলে কৃষক তনু মিয়াকে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। বৃহস্পতিবার সকালে তনু মিয়ার মরদেহটি চিত হয়ে পরে থাকতে দেখে এলাকাবাসী তাড়াইল থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে তাড়াইল থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কাজলা বড় বাড়ির সামনে ফসলি জমি থেকে তনু মিয়ার মরদেহটি উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নিয়ে আসে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধূরী মিজানুজ্জামান বলেন, নিহত তনু মিয়ার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায় নাই। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD