শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

শার্শার উলশীর নীলকুঠি ফ্যামিলি পার্কে প্রকাশ্যে অবৈধ দেহ ব্যবসা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

আরিফুজ্জামান আরিফ বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় উলশী বাজার সংলগ্ন বহু অপকর্মের হোতা ও গিলাপোল খৃষ্টান সম্প্রদায়ের বাড়ীতে হামলার মামলার প্রধান আসামী মিলন মেম্বরের রয়েছে নিলকুঠি ফ্যামিলি পার্ক। বিনোদনের নামে এখানে চলে যতসব অসামাজিক বিনোদন। এ পার্কে প্রশাসনের নাকের ডগায় চলছে প্রকাশ্যে অবৈধ দেহ ব্যবসা। প্রকাশ্যে দিবালোকে এ দেহ ব্যবসা চললেও কারো কোন মাথা ব্যাথা নেই দেখার।

যশোর সাতক্ষীরা মহাসড়কের উলাশী বাজার থেকে একটু দুরেই গড়ে উঠেছে এ
নীলকুঠি ফ্যামিলি পার্ক। নির্ভৃত পল্লীতে অবস্হিত এ পার্কে বিভিন্ন জায়গা থেকে উঠতি বয়সের মেয়ে এবং কিছু ভাসমান পতিতা এনে মিলন মেম্বর ও তার কর্মচারীরা দেহ ব্যবসা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

স্থানীয় লোকের অভিযোগ, প্রতিদিন যশোর নাভারন ঝিকরগাছা, কলারোয়া, সাতক্ষীরা, বেনাপোল, শার্শা সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যৌন কর্মী আবার অনেকের গার্ল ফ্রেন্ডকে সাথে নিয়ে শার্শার উলাশীর মিলন মেম্বরের নীলকুঠি পার্কে অবৈধ মেলামেশা করে চলে যাচ্ছে। এলাকার উঠতি বয়সের স্কুল, কলেজ গামী ছেলে মেয়েরা ও ঝুকে পড়ছে এ দেহ ব্যবসায়।

নীলকুঠি পার্কের গেটে বসে থাকা ভ্যান চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন জায়গা থেকে আসা দেহব্যবসায়িরা উলশী বাস থেকে নেমে অনেক বোরখা পরে এখানে আসে। এক দুই ঘন্টা পরে এরা আবার চলে যায়। এখানে পার্কের ভিতর ছোট ছোট করে কাচের জানালা বেষ্টিত ঘর করা আছে। খরিদ্দার ঘরে প্রবেশ করলে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। যাতে বাইরে থেকে হঠাৎ গেলে বুঝবে ঘর বন্ধ। কিন্তু ভেতরে চলে যতসব অসামাজিক কাজ। এসব ঘরে মেয়ে খরিদ্দার নিয়ে এরা প্রবেশ করে। তারপর তাদের কাজ শেষে এরা চলে যায়।

পার্কের কর্মচারীদের সাথে আলাপ কালে তারা জানায়, আমরা যারা মেয়ে নিয়ে আসে তাদের নিকট থেকে ঘর ভাড়া ঘন্টায় ১ হাজার টাকা নেই। আার যারা আমাদের মাধ্যমে মেয়ে নেয় তাদের নিকট থেকে আমরা মেয়ে ভেদে দেড় হাজার থেকে ২ হাজার টাকা নেই। এখানে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। সারাদিন এ পার্কের ভিতর সকাল থেকে রাত অবধি চলে দেহ ব্যবসা।

পরিচয় গোপন রেখে জানতে চাইলে কর্মচারী বলেন, আপনারা বোঝেন তো পার্ক হচ্ছে একটি বিনোদনের জায়গা। এখানে কিছু এদিক সেদিক কাজ না হলে পার্ক চলবে কি করে।

শার্শার উঠতি বয়সের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে একমাত্র এই পার্কের জন্য। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। এখানে পরিবার পরিজন নিয়ে বিনোদনের জন্য যাওয়ার কোন প্রশ্নই উঠে না। কারন এখানে গেলে যে দৃশ্য সামনের উপর দেখা যায় তাতে সাধারণ মানুষ সব কিছু উপলব্ধি করতে পারে, এখানে কি হয়।

দীর্ঘদিন ধরে মিলন মেম্বর পার্কের আড়ালে এঅবৈধ দেহ ব্যাবসা চালিয়ে যাচ্ছে।
আর এ পার্ক নিয়ন্ত্রনের জন্য মিলন মেম্বরের রয়েছে একটি সন্ত্রাসী বাহিনী। ফলে তার ও তার বাহিনীর ভয়ে এলাকাবাসীরা পার্ক নিয়ে মুখ খুলতে সাহস পায়না।

এসব অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD