শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

দুর্নীতি মামলায় শ্রীপুর পৌর মেয়র আনিছ কারাগারে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় শ্রীপুর পৌরসভার মেয়র মো: আনিছুর রহমান ও শ্রীপুর পৌরসভার সাবেক হিসাব রক্ষক আ: মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার আনিছুর রহমান চার মামলায় ও আঃ মান্নান দুই মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খানের আদালতে তাদের আবেদন নামঞ্জুরের আদেশ দেন ও কারাগারে পাঠান।

আদালত এক মামলায় আনিছুর রহমানকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন, তবে তিন মামলায় জামিন নামঞ্জুর করেন। আরেক আসামি আঃ মান্নানের দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। দুদকের পক্ষে রুহুল ইসলাম জামিনের বিরোধিতা করেছিলেন।

মামলায় অভিযোগে বলা হয়, ২০১০ সালে আসামিরা শ্রীপুর পৌরসভার অন্তর্গত ৫টি হাট-বাজার থেকে ৭ লাখ ৩৫ হাজার ২শ’ টাকা আত্মসাত করেন। ওই ঘটনায় ২০১৪ সালের ১৭ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর মামলাটি তদন্ত করে চার্জশীট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন।

অপর তিন মামলার অভিযোগে বলা হয়, পৌরসভার রশিদের মাধ্যমে আদায়কৃত ট্যাক্স ও বিবরণীর ৪৩ লাখ ৭৬ হাজার ১০৭ টাকা পৌরসভার তহবিলে জমা না করে আত্মসাত করা হয়। ওই ঘটনায় ২০১৫ সালের ২১ জানুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম মামলা দায়ের করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD