শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে: প্রধান বিচাপতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সকল শাখায় দক্ষতা অর্জন করতে হবে। শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, আলোকিত মানুষ হবার শিক্ষা নিতে হবে।

তিনি শনিবার (৮ সেপ্টেম্বর) নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেকে ড. বশির আহমেদ কলেজের গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, নবীণ বরণ ও কলেজের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

কলেজের অধ্যক্ষ ব্যারিস্টার শাহীন মিরাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিচারপতি আশরাফুল কামাল, এডভোকেট আহমেদ উল্যা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র এডভোকেট আবদুল বাসেত মজুমদার, কলেজের প্রতিষ্ঠাতা সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল প্রমুখ। আলোচনা ও বৃত্তিপ্রদান শেষে কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD