শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

চা বিক্রেতা যেমন খুশি তেমন সেজে ফেঁসে গেলেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজতে গিয়ে মামলায় ফেঁসে গেছেন বাদল শেখ নামে এক চা বিক্রেতা।

তিনি শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার কান্দা ছিটপাড়ার ইন্না শেখের ছেলে। তার সঙ্গে সেলফি তুলে গ্রেফতার হয়েছেন তারাগঞ্জ উত্তর বাজার এলাকার মাহমুদুর রহমানের ছেলে আলমগীর কবির মিথুন। সোমবার (০২ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত মিথুনকে আদালতে পাঠায় পুলিশ।

জানা গেছে, ২৮ মার্চ স্থানীয় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা জনতা মঞ্চের আয়োজনে স্বাধীনতা দিবসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। এ সমাবেশে যেমন খুশি তেমন সাজের সুযোগ ছিল। তাতে কালো পোশাক পরে এবং একটি খেলনা অস্ত্র নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদস্য সেজেছিলেন বাদল শেখ। এসময় সমাবেশস্থলে তার সঙ্গে সেলফি তুলে আনন্দ করেন কয়েক যুবক। তাতেই বাধে বিপত্তি। ৩১ মার্চ নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) নুর উদ্দিন বাদী হয়ে বাদল ও সেলফি তোলার কারণে দুই যুবকের নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ওইদিন রাতেই মিথুনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, র‌্যাব সেজে সমাবেশে ভয়ভীতি প্রদর্শনের দায়ে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতার মিথুনের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে সমাবেশের প্রধান অতিথি বদিউজ্জামান বাদশা বলেন, মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠানে অনেকেই যেমন খুশি তেমন সেজে অনুষ্ঠানে এসেছিলেন। ওই যুবকটিও তেমনি ভাবেই আলাদা আনন্দ দিতে র‌্যাবের পোশাক পরে সেজেছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD