শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

সৃজনী এনজিও’র কার্যালয় থেকে অপহৃত যুবক উদ্ধার, আটক ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮

রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি: অপহরণের ১৩ দিন পর ঝিনাইদহে সৃজনী বাংলাদেশ নামের একটি এনজিও’র প্রধান কার্যালয়ের গোপনকক্ষ থেকে আরিফ হুসাইন নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে উদ্ধার করা হয় । এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে। উদ্ধারকৃত যুবক আরিফ জেলার মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, শহরের পবহাটি এলাকায় ‘সৃজনী বাংলাদেশ’ নামের একটি এনজিও’ অফিসের ভিতর থেকে এক যুবকের চিৎকার শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয় । শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ ঘরের তালা ভেঙ্গে অপহৃত যুবক আরিফকে উদ্ধার করে।

এ ঘটনায় লাবু হোসেন ও তোহিদ নামে সৃজনী বাংলাদেশ’র দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আরিফ হুসাইন ঢাকায় জনৈক নাসির উদ্দিন নামের এক ব্যক্তির সাথে ‘সৃজনী বাংলাদেশ’র চেয়ারম্যান এম হারুন অর রশিদের সাথে পরিচয় করিয়ে দেন। এরপর এনজিওর চেয়ারম্যান হারুন-অর রশিদ তাদের কাছে ৫ কোটি টাকা লেনদেন করলে তারা আত্মসাত করে পালিয়ে যান।

পরবর্তীতে গত মাসের ২৬ তারিখে শহরের পোষ্ট অফিস মোড় থেকে সৃজনী প্রতিষ্ঠানের লোকজন আরিফকে কৌশলে ডেকে অপহরণ করে। এরপর থেকেই তাকে সৃজনী বাংলাদেশ অফিসের একটি গুদাম ঘরে ৯ দিন ও নির্মাণাধীন বাড়িতে ৪ দিন আটক রাখে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD