শিরোনাম :
ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়: রাষ্ট্রপতি জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে প্রথমবারের মতো দুই অঙ্কে বাংলাদেশ: তিন ধাপ এগিয়ে অবস্থান ৯৭তম সরকারি বাসা বা ফ্ল্যাট সাবলেট ও ভাড়া দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ: ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কঠোর নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের স্বল্প রাজস্ব ও জ্বালানি ভর্তুকির চাপে সংকুচিত উন্নয়ন বিনিয়োগ: বিশ্বব্যাংকের ‘পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ প্রতিবেদন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’-এর আত্মপ্রকাশ : রাজু আলীম সভাপতি ও ফাতেমা রহমান রুমা সাধারণ সম্পাদক মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি নিকো পাজ: বাড়ছে প্রত্যাশা ও আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের চূড়ান্ত রায়: এইচআরডব্লিউ বলল, এটি দীর্ঘ প্রতীক্ষার স্বীকৃতি বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্ক স্থিতিশীল রাখতে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নে সম্মত দুই পরাশক্তি

নতুন সুযোগ ও চ্যালেঞ্জের মুখে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতাকে নতুন প্রেক্ষাপটে নেওয়ার তাগিদ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শেনচেনে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক অধিবেশনের দৃশ্যছবি: চীনের শেনচেন শহরে অনুষ্ঠিত এপেকের ৩৩তম অর্থনৈতিক নেতাদের অনানুষ্ঠানিক অধিবেশনে বক্তব্য রাখছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। ছবি: চায়না মিডিয়া গ্রুপ

‘বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রযুক্তিগত ও শিল্প উদ্ভাবনও বিকশিত হচ্ছে। নতুন সুযোগ ও চ্যালেঞ্জের মুখে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা অবশ্যই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, নতুন পদক্ষেপ নিতে হবে এবং একটি নতুন প্রেক্ষাপট তৈরি করতে হবে, যা পারস্পরিক সমর্থন, উন্মুক্ততা ও একীকরণ, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে সহায়ক হবে।’ (বৃহস্পতিবার) সকালে চীনের শেনচেনে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক অধিবেশনে দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

ভাষণে তিনি উল্লেখ করেছেন, একটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে পারস্পরিক সমর্থন বজায় রাখা প্রয়োজন। বিশাল প্রশান্ত মহাসাগর অগণিত জাহাজ বহন করতে সক্ষম এবং সবকিছু পরিপুষ্ট করে। এটিই এ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক সম্প্রীতিপূর্ণ সহাবস্থানের চমৎকার পরিবেশ তৈরি করেছে।

তিনি আরও বলেন, এপেক পরিবারের সদস্যরা একই নৌকায় থাকে। প্রশান্ত মহাসাগরের ঝড় সহ্য করতে চাইলে এক হৃদয় ও মন নিয়ে একসঙ্গে কাজ করা প্রয়োজন। সেইসঙ্গে একে অপরকে সমর্থন করা, অভিন্ন স্বার্থের বন্ধন শক্তিশালী করা এবং সম্প্রদায়ের অনুভূতিও গড়ে তোলা উচিত।

সি চিন পিং বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও পুনরুজ্জীবনের একমাত্র পথ উন্মুক্ত সহযোগিতা। অবশ্যই উন্মুক্ত আঞ্চলিকতাবাদ সমুন্নত রাখতে হবে, অর্থনৈতিক একীকরণের প্রক্রিয়া অবিচলভাবে এগিয়ে নিতে হবে এবং এমন একটি সহযোগিতামূলক কাঠামো গড়ে তুলতে হবে যা উন্মুক্ত কিন্তু একচেটিয়া নয়, সমন্বিত কিন্তু খণ্ডিত নয়।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বৃহত্তর পরিসর উন্মুক্ত করতে অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের নীতি চালু করতে হবে বলেও জানান তিনি।

সি আরও বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে উদ্ভাবন সমুন্নত রাখা প্রয়োজন। একইসঙ্গে এপেকের ইনকিউবেটর ভূমিকাও জোরদার করা উচিত।

তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ও ধারণাগত উদ্ভাবন এবং কাঠামোগত সংস্কার উৎসাহিত করা হবে এবং এপেকের অর্থনীতির প্রাণশক্তি ও সম্ভাবনা ক্রমাগত উন্মোচন করা হবে।

সূত্র: সুবর্ণা-ফয়সল-রুবি, চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD