শিরোনাম :
আমদানি মেলার হাত ধরে বৈশ্বিক বাণিজ্যে স্থিতিশীলতার বার্তা দিচ্ছে চীন: জরিপের ফলাফল সিপিসি ও বিএনপির পারস্পরিক আদান-প্রদান বৃদ্ধির মাধ্যমে সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা মধ্যবর্তী নির্বাচনে ধাক্কার পর হোয়াইট হাউসে ট্রাম্প: অভিশংসনের পথে হাঁটলে ডেমোক্র্যাট পার্টিই ধ্বংস হবে ২৭ রানে ৩ উইকেট হারানোর পর ক্যারিবীয়দের ঘুরে দাঁড়ানোর লড়াই একদিনের সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান: ৪ হাজার কোটি টাকার জেটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: স্পিকার সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সাইবার সুরক্ষা আইন চূড়ান্ত হচ্ছে: গ্রেফতারে আদালতের পূর্বানুমতির নীতিগত সিদ্ধান্ত পোশাক খাতের সহিংসতা স্বাভাবিক আন্দোলন নয়, রাজনৈতিক চক্রান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়ন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক: ৫৬ জেলায় আবেদন শুরু ২৪ ঘণ্টায় ইয়েমেনি বাহিনীর প্রায় ১ হাজার হামলা: ৩৩২ হুথি সেনা হতাহতের দাবি

একদিনের সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান: ৪ হাজার কোটি টাকার জেটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় নির্ধারিত হেলিপ্যাডে অবতরণ করেন।

মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবী ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এছাড়া এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, পিজিআরের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন সফরসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। মোংলার কর্মসূচি সমাপ্ত করে তিনি বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরবর্তীতে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সন্ধ্যায় তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেস উইং ও মোংলা বন্দর কর্তৃপক্ষ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD