রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের বাংলাদেশ সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দেশে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির বিস্তার এবং প্রতিটি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এ প্রদর্শনীটি আয়োজিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।
এছাড়াও উদ্বোধনী পর্বে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন বিভাগের সচিব এবং পদস্থ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আয়োজকরা জানান, প্রদর্শনীতে আধুনিক সোলার প্রযুক্তি, ছাদভিত্তিক সৌর প্যানেল ও ইনভার্টারসহ নানা উদ্ভাবনী সমাধান তুলে ধরা হচ্ছে।
তথ্যসূত্র: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সোলার এক্সপো মিডিয়া উইং।