শিরোনাম :
ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহের আন্দোলনে ব্যাপক সংঘর্ষ: ২৯০ জন গ্রেপ্তার, ক্ষোভ ছড়িয়েছে ইউরোপজুড়ে চীন-ইউরোপ সম্পর্কে ইতিবাচক অগ্রগতি: ধারাবাহিক আলোচনার আহ্বান ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান ও গণিত গবেষণায় বিশেষ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা চূড়ান্তভাবে খারিজ বিমানের নামে ভুয়া গুগল ফরমে নিয়োগের ফাঁদ:নিয়োগ প্রতারণা নিয়ে বিমানের জরুরি সতর্কবার্তা তাহসিফ হত্যাকাণ্ডের তদন্তে এবার রহস্যময় তরুণীর খোঁজ, বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল মিরপুর: পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র ১০ নম্বর গোলচত্বর জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে রাজনৈতিক সমঝোতাই এর মূল শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী যুবসমাজের মেধা বিকাশে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল: জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী আগামী সংসদ অধিবেশনেই আসছে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন: জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান ও গণিত গবেষণায় বিশেষ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

৩১ অক্টোবর (শনিবার) বিশ্ব বিজ্ঞান ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান ও মূল অধিবেশন শাংহাইয়ে অনুষ্ঠিত হয়। এবারের ফোরামে নোবেল পুরস্কার, টুরিং পুরস্কার, উলফ পুরস্কার ও ফিল্ডস পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় পুরস্কার বিজয়ী ৩২ জন বিজ্ঞানী অংশ নিয়েছেন। এ ছাড়া চীনের দুই একাডেমির ২৩ জন সদস্য, ১৪০ জন প্রবীণ বিজ্ঞানী এবং ৭৮ জন তরুণ বিজ্ঞানীসহ অনেকে এতে অংশগ্রহণ করেন।

এবারের ফোরামের প্রতিপাদ্য হলো: ‘বৈজ্ঞানিক দৃষ্টান্তের পরিবর্তন: আগামী দশকের বৈজ্ঞানিক অগ্রগতির নতুন দিগন্ত’। ফোরামের অংশ হিসেবে আছে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও মূল অধিবেশন, ছয়টি সমান্তরাল ফোরাম, চারটি বিষয়ভিত্তিক কার্যক্রম এবং একটি সমাপনী অনুষ্ঠান।

ফোরাম চলাকালে ছয়টি সমান্তরাল ফোরামে, ভবিষ্যতের সেমিকন্ডাক্টর, জীবপ্রযুক্তি ও ওষুধ, মহাকাশ ও আকাশভিত্তিক তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যতের জ্বালানি এবং কোয়ান্টাম বিজ্ঞান—এই ছয়টি উদীয়মান ও অত্যাধুনিক ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। ১ নভেম্বর (রোববার) ফোরামের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১১ জন বিজ্ঞানীকে ‘বুদ্ধিমত্তাবিষয়ক বিজ্ঞান বা গণিত পুরস্কার’, ‘জীববিজ্ঞান বা চিকিৎসাবিজ্ঞান পুরস্কার’ এবং এ বছর নতুনভাবে চালু হওয়া ‘তরুণ বিজ্ঞানী পুরস্কার’ প্রদান করা হয়।

বিশ্ব বিজ্ঞান পুরস্কার ২০২১ সালে প্রথম শাংহাইয়ে বিতরণ করা হয়। শুরুতে এ পুরস্কারের দুটি বিভাগ ছিল—‘বুদ্ধিমত্তাবিষয়ক বিজ্ঞান বা গণিত পুরস্কার’ এবং ‘জীববিজ্ঞান বা চিকিৎসাবিজ্ঞান পুরস্কার’। প্রতিটি বিভাগে মোট পুরস্কারমূল্য ১ কোটি ইউয়ান এবং প্রতিটি বিভাগে সর্বোচ্চ চারজনকে পুরস্কৃত করা হয়। এ বছর নতুনভাবে চালু হওয়া ‘তরুণ বিজ্ঞানী পুরস্কার’ বিশ্বের তরুণ গবেষকদের জন্য উন্মুক্ত। প্রতিবছর ছয় জন বিজয়ী নির্বাচন করা হয় এবং প্রত্যেকে ১০ লাখ ইউয়ান করে পুরস্কার পান।

সূত্র: শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD