শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ভৈরবে ৮ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেলর চাকার টায়ারের ভিতর থেকে সাড়ে ৮ হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

র‍্যাব সুত্রে জানা যায়, অভিনয় কায়দায় একটি মটর সাইকেলের চাকার টায়ারের ভিতর এসব ইয়াবা রেখে চট্রগ্রাম থেকে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসে মটর সাইকেলটি ভৈরব অফিসের ঠিকানায় বুকিং করে মাদক ব্যবসায়ীরা।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভৈরব র‍্যাব-১৪ সদস্যরা সোমবার দুপুরে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিস অফিস থেকে মটরসাইকেলের ভিতর থেকে এসব ইয়াবা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী তানভির মোল্লা ও সৌরভ আফরাদ বুকিং করা

মটরসাইকেলটি ভৈরব অফিস থেকে নিতে আসলে দুজনকেই আটক করে র‍্যাব সদস্যরা। তারা নরসিংদির জেলার শিবপুর এলাকায় বলে র‍্যাব জানায়। ঘটনার সময় ইয়াবা উদ্ধারসহ মাদক বিক্রির সাড়ে ৬ হাজার টাকা ও মটর সাইকেলটি আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩৬ লাখ টাকা বলে র‍্যাব জানায়। এব্যাপারে র‍্যাব বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করেছে।

সোমবার বিকেলে ভৈরব র‍্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এক সংবাদ সন্মেলন করে জানান, গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এদিন মধ্যরাতে র‍্যাব সদস্যরা ভৈরবের এস এ পরিবহনের কুরিয়ার অফিস সংলগ্ন বাসস্ট্যান্ডে সিভিল ড্রেসে (সাদা পোষাকে) উৎপেতে বসে থাকে।

আজ দুপুরে এস এ পরিবহনের গাড়ীটি ভৈরব অফিসে পৌঁছলে গাড়ী থেকে মটর সাইকেলটি নামানো হয়। এসময় আটককৃত দুইজন বুকিং পার্সেলের কাগজ নিয়ে মটরসাইকেলটি নিতে আসলে র‍্যাব তাদেরকে আটক করে। তারপর মটরসাইকেলের চাকার টায়ার কেটে ভিতর থেকে সাড়ে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। পরে মটরসাইকেলসহ দুজনকে ভৈরব র‍্যাব ক্যাম্পে নিয়ে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD