শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে এখনো বঞ্চনার শিকার সারান্ডন শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান নভোচারীদের উদ্যোগে মহাকাশকেন্দ্রে তাজা সবজি উৎপাদন এআই ও নতুন প্রযুক্তির প্রদর্শনীতে আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশে ভ্রমণের সুযোগ, চালু হচ্ছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জরুরি ভাসমান এলএনজি টার্মিনালের সম্ভাব্যতা যাচাই বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব : রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

৪২তম শিক্ষক দিবস উপলক্ষ্যে, দেশের সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং। ১০ সেপ্টেম্বর তিনি, সিপিসি-র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, দেশের সকল শিক্ষক ও শিক্ষাকর্মীকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, দীর্ঘকাল ধরে চীনের শিক্ষকরা সিপিসি-র শিক্ষানীতি বাস্তবায়ন করে, জ্ঞান বিতরণ ও শিক্ষাদানের গুরুদায়িত্ব পালন করে আসছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি জোর দিয়ে বলেন, নতুন যাত্রায় শিক্ষকরা সিপিসি-র জন্য মানুষ গড়ে তোলা এবং দেশের জন্য প্রতিভাবান ব্যক্তি লালনের দায়িত্ব মনে রেখে, নৈতিক চরিত্র গঠন ও মানুষ গড়ার মৌলিক দায়িত্ব পালন করে যাবেন বলে আশা করা যায়। তাঁরা শিক্ষাবিদের চেতনাকে ব্যাপকভাবে ধারণ ও প্রচার করবেন, উচ্চমানের নৈতিকতা ও পেশাগত মূল্যবোধ গড়ে তুলবেন, পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াবেন, এবং জাতীয় পুনরুদ্ধারের মহান দায়িত্ব পালনে সক্ষম নতুন প্রজন্মের নাগরিক গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

তিনি আরও বলেন, বিভিন্ন স্তরের সিপিসি-র কমিটি ও সরকারকে, ভালো ও উন্নত শিক্ষক গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে, সমাজে শিক্ষককে সম্মান করা এবং শিক্ষাকে গুরুত্ব দেওয়ার একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষা ক্ষেত্রে একটি শক্তিশালী দেশ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালানো যায়।

সূত্র: শিশির, আলিম, আকাশ, চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD