শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে এখনো বঞ্চনার শিকার সারান্ডন শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান নভোচারীদের উদ্যোগে মহাকাশকেন্দ্রে তাজা সবজি উৎপাদন এআই ও নতুন প্রযুক্তির প্রদর্শনীতে আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশে ভ্রমণের সুযোগ, চালু হচ্ছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জরুরি ভাসমান এলএনজি টার্মিনালের সম্ভাব্যতা যাচাই বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব : রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশে ভ্রমণের সুযোগ, চালু হচ্ছে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শেনজেন ভিসার মতো একক ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণের সুযোগ দিতে যাচ্ছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। বহুল আলোচিত ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ প্রকল্পটি খুব শিগগির বাস্তবায়িত হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি।

সম্প্রতি রিয়াদে আয়োজিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে তিনি একক ভিসা চালুর অগ্রগতির তথ্য জানান। খালিজ টাইমস জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক পর্যটকদের জিসিসির সদস্যদেশগুলোর মধ্যে ভ্রমণের ক্ষেত্রে আলাদা আলাদা ভিসা নেওয়ার প্রয়োজন থাকবে না।

একক এই পর্যটন ভিসার আওতায় থাকবে জিসিসির ছয় সদস্যদেশ—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত। ফলে একটি ভিসা নিয়েই পর্যটকরা দেশগুলো সফর করতে পারবেন।

তবে এখনো ভিসাটির আনুষ্ঠানিক উদ্বোধনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। একইভাবে আবেদনের নিয়ম, নির্ধারিত ফি এবং ভিসার কার্যকারিতার মেয়াদ সম্পর্কেও চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়নি।

বর্তমানে ছয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে। নতুন এই ব্যবস্থা চালু হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পর্যটকদের চলাচল আরও সহজ হওয়ার পাশাপাশি পুরো অঞ্চলকে একটি সমন্বিত পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

সূত্র: খালিজ টাইমস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD