শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

জাতীয় নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেয়া হবে না:আইনমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বরং নির্ধারিত মেয়াদ পর্যন্ত চলবে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অক্টোবরে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তো কবে নাগাদ সংসদ ভাঙছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রথম কথা হলো, সংসদ ভাঙবে না। সংসদের কার্যকাল পর্যন্ত এই সংসদ চলবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে সংসদ অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন।

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন। আমি না।

সেই সরকারের আকার প্রসঙ্গে মন্ত্রী বলেন,‘এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব। তাই নির্বাচনকালীন সরকারের আকার উনিই (প্রধানমন্ত্রী) জানেন। কেননা, সংবিধান অনুযায়ী এটা উনার দায়িত্ব।

আরপিও সংশোধনীর বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, আরপিও সংশোধনীর বিষয়ে ভেটিং ও আইনি পরামর্শের জন্য ফাইলটি আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পৌঁছেছে। আমার কাছে এখনও আসেনি। লেজিসলেটিভ বিভাগ সেটা দেখবে, তারপর তা আমার কাছে পাঠাবে।

নিবন্ধন কার্যালয়ের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD