শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ভাইডেনে নেতৃত্বে বাংলাদেশি শিক্ষার্থী নাসিফ ইকবাল জুনায়েদ নির্বাচিত

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গত ১৫ থেকে ১৯ জুন, জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের স্বনামধন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওস্টবায়েরিশে টেকনিশে হখশুলে অ্যামবার্গ-ভাইডেন (OTH Amberg-Weiden)-এর ছাত্র নির্বাচনে এক গৌরবময় অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী নাসিফ ইকবাল জুনায়েদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিল (Fakultätsrat WEBIS) এবং স্টুডেন্ট পার্লামেন্ট (Studentischen Konvent)—এই দুই গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির এবারের নির্বাচন পর্বে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে নাসিফ এই দুই দায়িত্বশীল পদে বিজয়ী হন। বিশেষ তাৎপর্যের বিষয় হলো, চলতি নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে তিনিই একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী। ফলে জার্মানির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হেলথ (WEBIS) বিভাগের ফ্যাকাল্টি কাউন্সিলের সদস্য হিসেবে নাসিফ একাডেমিক নীতিমালা প্রণয়ন, পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেবেন। পাশাপাশি স্টুডেন্ট পার্লামেন্টের সদস্য হিসেবে তিনি শিক্ষার্থীদের কল্যাণ, ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন উদ্যোগ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধিকার ও অন্তর্ভুক্তি নিয়ে কাজ করবেন।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় নাসিফ ইকবাল জুনায়েদ বলেন, “আমার ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন ২৬টি দেশের শিক্ষার্থীরা। তাদের এই বিশ্বাস ও সমর্থনে আমি গভীরভাবে সম্মানিত। ফ্যাকাল্টি ও বিশ্ববিদ্যালয়—উভয় পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা বড় দায়িত্ব। চলতি নির্বাচনে একমাত্র বাংলাদেশি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আশা করি, এটি ভবিষ্যতে আরও বেশি আন্তর্জাতিক, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের নেতৃত্বের ভূমিকায় আসতে উৎসাহিত করবে এবং আমাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো যথাযথভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।”

এই সাফল্য জার্মানির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ, নেতৃত্বের সক্ষমতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ইতিবাচক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ,জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ওস্টবায়েরিশে টেকনিশে হখশুলে অ্যামবার্গ-ভাইডেন (OTH Amberg- Weiden) প্রযুক্তি, ব্যবসা, প্রকৌশল ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার জন্য পরিচিত একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। স্থানীয় শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD