শিরোনাম :
গঙ্গা চুক্তি নবায়নে পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষার দাবি ই-রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে দ্রুত বিধিমালা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্বশান্তিতে বাংলাদেশের অভিজ্ঞতা আছে, মুসলিম বিশ্বের জন্যও অবদান রাখতে চাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’: রাষ্ট্রপতি সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্রের কুলু পেয়েছি: চিফ প্রসিকিউটর লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী অবৈধ ও লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বিজিবি মহাপরিচালক

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কর্মসূচির উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, বৃক্ষরোপণ কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলার দায়িত্ব। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি সারাদেশে বিজিবির সব ইউনিট ও স্থাপনায় পরিকল্পিতভাবে ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগানোর নির্দেশনা দেন। একই সঙ্গে প্রতিটি বিজিবি সদস্যকে বছরে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করলেই এই উদ্যোগ সফল হবে।

বিজিবি মহাপরিচালক জানান, চলতি বছর বিজিবি সদর দপ্তরসহ দেশের বিভিন্ন স্থাপনায় মোট ৭৩ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত স্থান নির্বাচন, নিয়মিত পরিচর্যা এবং সমন্বিত তদারকির মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD