শিরোনাম :
মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পাবে প্রাথমিকের শিশুরা: ববি হাজ্জাজ ঢাকায় ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে জে-১০সিই সংগ্রহের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে, জামিন আবেদন আদালতে খারিজ শান্তি ও মানবতার বিশ্ব গড়তে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পানি সংকট মোকাবিলায় প্রযুক্তি হস্তান্তর ও অববাহিকাভিত্তিক সহযোগিতা জরুরি নেপালে তিন বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, দেশজুড়ে বিক্ষোভ; কঠোর আইনের দাবি চীনের বাজার সম্পদভিত্তিক দেশগুলোর অর্থনীতিতে সহায়তা করছে: জরিপ যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ

মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা, সংসদে জানালেন অর্থমন্ত্রী

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি, বেদী ও ভাস্কর্য নির্মাণ এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনসহ বিভিন্ন খাতে সরকারের মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় গৃহীত বিভিন্ন কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত অর্থ ব্যয় হয়েছে। পাশাপাশি এ ব্যয়ের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, তাও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী জানান, দেশের সব মন্ত্রণালয় ও বিভাগ মিলে এসব কর্মসূচি বাস্তবায়নে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করেছে। এর মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন আয়োজন, সরকারি দপ্তরে বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরির ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

এ সময় অর্থমন্ত্রী তার লিখিত জবাবের সঙ্গে ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’ শীর্ষক একটি বিস্তারিত নথিও সংসদে উপস্থাপন করেন, যেখানে ব্যয়ের সারসংক্ষেপ সংযুক্ত ছিল।

সূত্র: জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD