শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জার্মানির হাসপাতালে আগুনে দুই রোগীর মৃত্যু, আহত একজন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
বৃহস্পতিবার ভোরে হাসপাতালটির ছাদের কাঠামোয় আগুন লাগে৷ আগুন লাগার কারণ এখনো জানা যায়নি৷ছবি: Ralf Drefin/SWM DV Studio/dpa/picture alliance


জার্মানির উত্তরাঞ্চলের লুডভিগসলুস্ট শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন দুই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। যদিও প্রাথমিকভাবে প্রায় ৩০ জন আহত হওয়ার খবর দেওয়া হয়েছিল, পরে কর্তৃপক্ষ জানায়, ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় মাত্র একজনের চিকিৎসার প্রয়োজন হয়েছে।

জার্মানির আঞ্চলিক সম্প্রচারমাধ্যম এনডিআর জানিয়েছে, প্রথমে হাসপাতালের একটি রোগী কক্ষে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত রেডিওলজি বিভাগের ছাদ পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে পুলিশ জানিয়েছিল, বৃহস্পতিবার ভোরে হাসপাতালটির ছাদের কাঠামোয় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ, হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে নিশ্চিত করে যে নিহত দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন।

অগ্নিকাণ্ডের পরপরই ১৬০ শয্যার হাসপাতালটি থেকে রোগী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হাসপাতালটির ওয়েবসাইটে জানানো হয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করা হয়েছে।

পরে কর্মকর্তারা জানান, শুরুতে ঘটনাস্থলে স্বাস্থ্য পরীক্ষা করা ব্যক্তিদেরও আহতের তালিকায় অন্তর্ভুক্ত করায় আহতের সংখ্যা কয়েক ডজন বলে উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তী মূল্যায়নে দেখা যায়, তাদের অধিকাংশই সুস্থ ছিলেন এবং চিকিৎসার প্রয়োজন হয়নি।

সূত্র: ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স ও এনডিআর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD