শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

মালয়েশিয়ায় জেল কেটে সব হারিয়ে দেশে ফিরেছে রাকিবুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

তরিকুল ইসলাম জেন্টু, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে রাকিবুল ইসলাম নামের এক যুববকে ভাল চাকুরি দেয়ার নাম করে মালয়েশিয়াতে নিয়ে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরং না খাইয়ে রেখে পুলিশে ধরিয়ে দিয়ে অসুস্থ্য অবস্থায় দেশে ফেরত পাঠিয়ে কৌশলে সাড়ে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই যুবকের মা শিয়ালসন গ্রামের মাসুমা বেগম বাদি হয়ে একই গ্রামের প্রবাসি কাদের তার স্ত্রী লিপি, ভাই মিজাুনর রহমান, শেফালি বেওয়া ও নাছরিনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ কারিনী মোহাম্মাদ আলীর স্ত্রী মাসুমা বেগম জানান, তার ছেলে রাকিবুলকে মালয়েশিয়া নামক দেশে ভাল চাকুরি দেয়ার নাম করে বিবাদীগন পরস্পর যোগ সাজশে ২০১৮ সালের জানুয়ারী মাসে বিভিন্ন সময় ৩ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। এরপর তারা মালয়েশিয়া দেশে পাঠিয়ে দিলেও কোন প্রকার কর্মসংস্থানে ব্যবস্থা না করে তারা গোপন স্থানে বসে রাখে। এর কারণে ছেলের খাবার টাকাও পাঠাতে হতো বাড়ী থেকে। কিছুদিন পর ওই দেশে থাকা বিবাদী কাদের রাকিবুলকে পুলিশে ধরিয়ে দিলে সে সাজা ভোগ করে গুরুত্বর অসুস্থ অবস্থায় গত ১২ জুন দেশে ফিরে।

বিবাদীগণ কৌশলে মালোশিয়ায় নিয়ে গিয়ে বিপুল টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করায় এখন অসহায় অবস্থায় রয়েছেন বলে মাসুমা বেগমের দাবী।

মালয়েশিয়া থেকে ফেরত আসা রাকিবুলকে বগুড়া শহীদ জিযাউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেখানে ২৩ দিন চিকিৎসা করানো হলেও এখনও তার শরীরের করুন অবস্থা নিয়ে দিন কাটাতে হচ্ছে। রাকিবুল জানায়, ওই দেশে অর্থ সংকটে পড়ে ক্ষুদার যন্ত্রনায় ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হয়ে ছিলাম।

বিবাদী কাদের মালয়েশিয়া থেকে মুঠো ফোনে জানায়, তাকে কোন অবহেলা বা কর্মসংস্থান করা হয়নি এটা সত্য নয়। রাকিবুল অসুস্থতার কারনে দেশে ফেরৎ গেছেন। ঘটনা তদন্তকারি এএসআই তপন কুমার জানান, বিবাদী বিদেশে রয়েছে তা ছাড়া বাদী পক্ষের কোন বৈধ কাগজপত্র না থাকায় আইনের আওতায় নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD