শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও গ্রাম সমাবেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: জেলার কাপাসিয়া উপজেলায় ডায়াবেটিক সমিতির উদ্যোগে রেনাটা লিঃ এর সহযোগিতায় কাপাসিয়া ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসাসেবা ও গ্রাম সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, আব্দুল কবির মাষ্টার, ইঞ্জি. হামিদুল হক, সৈয়দ মুহাম্মদ নাঈম, সাখাওয়াত হোসেন, ডাক্তার তাসমিয়া উলফাৎ মিসু, ডাঃ মো: আরিফিন খান, ডা. জাহিদ, আব্দুল হালিম খোকন, এমদাদুল হক।

সিমিন হোসেন রিমি বলেন, বর্তমান সরকার চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংবিধানে লেখা আছে প্রত্যেক মানুষ চিকিৎসা সেবা পাবে। সৈয়দা জোহুরা তাজউদ্দীন স্বাস্থ্য কার্ড মা ও শিশু সেবা নিশ্চিত করেছে। কাপাসিয়া উপজেলায় ৪ হাজার স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার মার সন্তান জন্ম গ্রহণ করেছে। ওই কার্ডধারীরা বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবে।

উপজেলা ডায়াবেটিক সমিতির চীফ মেডিকেল ও এক্সিকিউটিভ অফিসার ডাক্তার যুলকারনাইম জানান, ৬০০জন রোগিকে ডায়াবেটিস, গাইনী, চর্ম ও মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা দেয়া হয়।

অপর দিকে বাংলাদেশ আওয়ামীলীগ টোক ইউনিয়ন শাখা উদ্যোগে বীরউজলী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকালে গ্রাম সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য অ্যাডভাকেট আজমত উল্লাহ খান, উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান,এড. রেজাউর রহমান লস্কর, আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সমাবেশে স্থানীয় বীরউজলী, ডুুমদিয়া, ছাটারবর, পাঁচুয়া, টোকনয়ন, কেন্দুয়াব, ঘোষেরকান্দি গ্রাম ও তাঁর আশপাশ থেকে হাজার হাজার নারী পুরুষ সমাবেশে অংশগ্রহন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD