শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

গৌরীপুরে জমি নিয়ে বিরোধে শ্বশুড়বাড়ীর লোকদের পেটাল জামাই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধে বউ, শাশুড়ি ও কলেজ ছাত্রী শ্যালিকাকে বেধড়ক পিঠিয়ে আহত করেছে জামাই নূরু বাদশা (৩১)। মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গাভীশিমুল গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত বউ ললিতা বেগম (২৫), শাশুড়ি আমেনা খাতুন (৪৫) ও শ্যালিকা পলি আক্তার (১৮) কে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আমেনা খাতুন জানান উল্লেখিত গ্রামের প্রতিবেশী আবু তালেবের পুত্র নূর বাদশার সাথে তার মেয়ে ললিতা বেগমকে প্রায় ৭ বছর আগে বিয়ে দেন। তাদের ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুক ও শাশুড়ির জমি হাতিয়ে নেয়ার জন্য ললিতার ওপর শারীরিক ও মানসিক অত্যাচর চালিয়ে আসছিল নূর উদ্দিন ও তার পরিবারের লোকজন।

শ্বশুড়বাড়ীর নির্যাতন সহ্য করতে না পেরে ললিতা এক বছর ধরে তার পিত্রালয়ে বসবাস করছেন। ঘটনাদিন বাড়ির সামনে তাদের পৈত্রিক জমিতে ধানের চারা রোপন করছিলেন আমেনা খাতুন, ললিতা বেগম ও পলি আক্তার। এসময় নূর বাদশা এবং তার ভাই খেলু বাদশা (৩৫), সালেক বাদশা (২৫), শফিকুল (২২) ও মা ছালেহা লাঠিসোটা নিয়ে তাদেরকে বেধড়ক পিঠিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে ঘটনাস্থল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় নুরু বাদশার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সংযোগটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD