একেএম বাবু, রাজশাহী প্রতিনিধি: মান্দা উপজেলার তেতুলিয়া ইউপির মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত সোনারপাড়া। সে গ্রামের মাছ চাষী বেলাল হোসেনের পুকুরে কে বা কারা প্রতি হিংসা মনোভাব হয়ে এবং কিটনাশক বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে তেতুলিয়া ইউপির সোনারপাড়া গ্রামে, ভুক্তভুগি ও এলাকার জনসাধারণ সূত্রে জানা গেছে, চব্বিশে অাগস্ট গত শনিবার দুপুরের সময়ে এ ঘটনা ঘটেছে।জানা গেছে বেলালের লিজ নেওয়া ৩৫ শতক পুকুরে কে-বা কারা- ভরপুর দুপুরে কিটনাশক বিষ গোপনে প্রয়োগ করেছে। তাতে পুকুরের সব মাছ মারা গেছে। মাছ চাষি বেলাল সংবাদ কর্মীদের বলেছেন, যে দিন এ দূর্ঘটনা হয় সে দিনই অামার এক মাত্র মেয়ের বিয়ে, এ সুযোগ পেয়ে অামার এতো বড় ধরনের ক্ষতি করেছে।
তিনি বলেন, এলাকার জনগন এবং প্রসাশন সঠিক ভাবে নজর দেয়া হলে অপরাধীর খবর বেরিয়ে অাসবে বলে বিচারের দাবী জানিয়েছেন মাছ চাষী বেলাল।
তিনি বলেন পুকুরে ৯০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার মতো মাছ মরে গেছে এবং ক্ষতি হয়েছে। খোজ খবরে জানা গেছে, বেলাল হোসেন অনেক দিন যাবত অত্র এলাকাতে মাছ চাষ করছে কিন্তুু এতো বড় ধরনের বিপদে সে কোন দিন পড়েনি।
বর্তমানে তিনি চারটি লিজ কৃত পুকুরে মাছ চাষ করছে। তার দাবী উপজেলা মৎস্য অফিসের তদারকি এবং তফসীল ব্যাংক হতে সার্বিক সহযোগিতা পেলে কিছুটা বিপদ হতে মুক্ত পাবে বলে করুন কন্ঠে মাছ চাষী বেলাল হোসেন এ সব কথা সাংবাদিকদের বলেন।