শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

মানসিক চাপ কাটাতে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ মার্চ, ২০১৮

আনিকার আজকাল ঘুমের সমস্যা হচ্ছে। সব সময়ই কেমন বিরক্তি নিয়ে কথা বলছে, খিটখিটে মেজাজ দেখাচ্ছে। ঠিকঠাক কাজেও মন বসছে না, খেতে তো একদমই ইচ্ছে করছে না।

আমরা অনেকেই অনেক সময় এমন মানসিক অবস্থার ভেতর দিয়ে যাই। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে যা করতে হবে:

নিয়মিত ব্যায়াম: নিয়মিত ব্যায়াম করলে শক্তি, কাজের ক্ষমতা এবং আত্ম-বিশ্বাস বাড়ে এবং দুশ্চিন্তা ও মানসিক চাপ কমে।

মেডিটেশন বা ধ্যান: একাগ্র মনে কোনো চিন্তার নাম হলো মেডিটেশন বা ধ্যান। এই মেডিটেশন শুধু মনকেই কেন্দ্রভূত করে জাগিয়ে তোলে না, শরীরও সুস্থ রাখে।

স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ: চাপমুক্ত থাকতে ডিম, সামুদ্রিক মাছ, সবুজ শাক-সবজি-ফল আর চকলেট খেতে হবে।

পরিবারের সঙ্গে সময় কাটানো: পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর মানে হলো সবাই একসঙ্গে মজা পাওয়া যায় এমন কোনো কাজ খুঁজে বের করা। এটা বের করতে যখন পরিকল্পনা করা হয়, তখন থেকেই মানসিক চাপ কমতে শুরু করে, মন ভালো হয়ে যায়।

সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ: অন্যের জন্য কিছু করার ভেতর যে আনন্দ পাওয়া যায়, এটা নিজে ভোগ করার চেয়ে অনেক অনেক বেশি।

যা পছন্দ: পছন্দের কোনো কাজ করা যেতে পারে, খেলাধুলা, ছবি অাঁকা, বেড়ানো, এতে করে মানসিক চাপ কমে আসবে।

আত্মবিশ্বাস: খারাপ সময় সবার জীবনেই আসতে পারে, আত্মবিশ্বাস নিয়ে সময়টিকে ভালো করার চেষ্টাটা থাকতে হবে।

এরপরও যদি মানসিক চাপ দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে একজন বিশেষজ্ঞ কাউন্সিলরের পরামর্শ নিতে হবে।

ফাতেমা রহমান রুমা
জার্মান বাংলা ডটকম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD