শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

বর্ণিল কনসার্ট আর নিরব লড়াই: ফ্লোরেন্সের ভালোবাসার প্রকল্প

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

জার্মানির শান্ত পরিবেশে বসবাস করেও হৃদয়ের টানে ফ্লোরেন্স ২০০৭ সাল থেকে এক মহৎ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যার মূল লক্ষ্য-এই সম্প্রদায়ের শিশুদের জন্য শিক্ষার আলো পৌঁছে দেওয়া।

‘স্কুল’ শব্দটা যেখানে এখনো স্বপ্ন-সেখানে ফ্লোরেন্সের উদ্যোগে কিছু ছেলেমেয়ে নিয়মিত ক্লাসে যায়, বই নিয়ে বসে। শুধু শিক্ষাই নয়, তিনি কাজ করছেন বিধবা নারীদের পুনর্বাসনেও। নির্মাণ করেছেন ন্যূনতম থাকার উপযোগী ঘর। এ এক নিঃশব্দ বিপ্লব, যা চলছে নিঃস্বার্থ ভালোবাসায়।

এতসব কাজের অর্থসংস্থান কীভাবে? ফ্লোরেন্স নিজের হাতেই রান্না করেন খাবার। সেই খাবার বিক্রির আয়ে কিছু অর্থ জোগাড় হয়। পাশে দাঁড়িয়েছেন জার্মানির কিছু বন্ধু। আরও আয়ের জন্য প্রতিবছর সংগীত ব্যান্ড Ensemble Orient Express আয়োজন করে একবার করে কনসার্ট। এই অর্থই যায় স্কুল ও পুনর্বাসন প্রকল্পে।

এ বছর সংগীত অনুষ্ঠানে যন্ত্র শিল্পী ছিলেন-গিটারে বিজন মঞ্জু, পিয়ানোতে সুর তোলেন রাল্ফ স্নুরাওয়া, ক্ল্যারিওনেটে ছিলেন ফাল্গুনী রায়। সংগীত পরিবেশন করেন রঞ্জু সরকার ও ফ্লোরেন সরকার।

প্রামান‍্য চিত্র দেখানো হয় বাচ্চাদের এবং পুতুল নাচ দেখান রঞ্জু সরকার।

ফ্লোরেন্সের উদ্যোগ শুধু এখানেই থেমে নেই। বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধেও তিনি কাজ করছেন। মেয়েদের সচেতন করছেন তাদের অধিকার নিয়ে। নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলার সাহস জোগাচ্ছেন।

এছাড়াও প্রতিবছর অনুষ্ঠিত হয় Benefiz নামের একটি পূর্ণাঙ্গ অনুষ্ঠান। এই বেনিফিট ইভেন্টে ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা থাকে, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকে, দেখানো হয় ডকুমেন্টারি। সারাদিন ব্যাপী এই আয়োজনের একমাত্র উদ্দেশ্য – মানবতার এই প্রকল্পগুলোর জন্য অর্থ সংগ্রহ।

ফ্লোরেন্সের এই নিরব প্রচেষ্টা প্রমাণ করে, মহৎ কাজে রাষ্ট্র বা সংস্থার অপেক্ষায় থাকে না। একজন মানুষের ইচ্ছা, দায়বদ্ধতা আর ভালোবাসা থাকলেই পরিবর্তনের বীজ বপন সম্ভব। দরিদ্র শিশুদের জন্য স্কুল, বিধবাদের ঘর, বাল্যবিবাহ রোধে সচেতনতা ব্যক্তি উদ্যোগের তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD