শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

ঐতিহ্যবাহী কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ময়দানে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২২ আগস্ট, ২০১৮

মোঃ নজরুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ): নিরাপদ নির্বিঘ্নে, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর, আনন্দঘন পরিবেশে আর ব্যাপক মুসুল্লিদের উপস্হিতি ও অাল্লাহ অাকবর ধ্বনিতে মুখোরিত হয়ে ওঠে ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী কোটচাঁদপুরের কেন্দ্রীয় অালিয়া মাদ্রাসার ময়দান। কানায় কানায় মাদ্রাসার মূল ময়দান পরিপূর্ণ হয়ে মুসুল্লীদের উপচে পড়া ভিড় ঠেলে রাস্তায় ছড়িয়ে পড়ে। সকাল ৮ টায় অনু্ষ্ঠিত ঈদের ১ম জামাতের ইমামতি করেন ওই প্রতিষ্ঠানের সম্মানিত ও সুযোগ্য অধ্যক্ষ প্রখ্যাত অালেমে ওস্তাদ খতিব মাওঃ বাহারুল ইসলাম।

একই ময়দানে ২য় জামাতের ইমামতি করেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ ও হেড মুহাদ্দিস মাওঃ সিরাজুল ইসলাম। শুভেছা বক্তব্য রাখেন ঈদুল আযহা-২০১৮ উদযাপন কমিটির সম্মানিত সভাপতি ও পৌর মেয়র মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শাহাজাহান অালী, মাওঃ শহিদুল ইসলাম এবং কামিল মাদ্রাসার সহ-সভাপতি মীর কাশেম অালী ।

দোয়া পরিচালনা করেন সর্বজনীন শ্রদ্ধেয় প্রখ্যাত আলেম হযরত মাওঃ বাহারুল ইসলাম। তিনি দেশ ও জাতির কল্যাণে ও মুসলমানদের গুনাহ মাফ ও হেফাজত-এর জন্য মহান অাল্লাহর নিকট কায়মনো বাক্যে দোয়া করতঃ অবস্হায় কান্নার অাওয়াজের রুল পড়ে যায় মুসুল্লিদের মাঝে ।

এদিকে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ঈদুল আযহার নামাজের ইমামতি করেন ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের মুহতামিম হাফেজ নুরুন্নবী অাশেকী। এছাড়াও পৌর শহরের ও উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় প্রায় ১৭৫টির বেশি জামাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD