শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

‘লটারির মাধ্যমে বন্দি মুক্তি’ নামে প্রতারণা, কারা কর্তৃপক্ষের সতর্কতা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সম্প্রতি একটি প্রতারক চক্র ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’ এমন ভুয়া তথ্য ছড়িয়ে বন্দিদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। কারা কর্তৃপক্ষ এ ধরনের কার্যক্রমকে সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক বলে জানিয়েছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

কারা অধিদপ্তর জানায়, প্রতারক চক্রটি বন্দিদের স্বজনদের ফোন করে দাবি করছে, বন্দিদের মুক্তির জন্য একটি বিশেষ লটারি প্রক্রিয়া চলছে এবং এতে অংশ নিতে অর্থ পরিশোধ করতে হবে। তবে কারা কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, বন্দিদের মুক্তির ক্ষেত্রে কোনো ধরনের লটারি বা অর্থ প্রদানের সুযোগ নেই।

কারা অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে ইতোমধ্যে জনগণকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ও প্রতারণা থেকে দূরে থাকতে সবাইকে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে কারা বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) ফরহাদ বলেন, “এই ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং আইনগতভাবে কোনোভাবেই অনুমোদিত নয়। আমরা বন্দিদের স্বজনসহ সাধারণ জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছি, যেন তারা কোনোভাবেই এ ধরনের প্রতারণার শিকার না হন।”

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রতারণা রোধে জনগণের সহযোগিতা কামনা করেছে তারা।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের প্রতারণা বা অন্য কোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে জানতে বা অভিযোগ জানাতে জনগণ কারাগারের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করতে পারেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD