শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্কৃয়তায় ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে – খেলাফত মজলিস

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্কৃয়তা ও অপরাধীদের উপর গোয়েন্দা নজরদারীর অভাবে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। মগবাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সিয়াম নামক এক নিরীহ যুবককে হত্যা করা হয়েছে। নির্বাচনকালীন সংবেদনশীল এই সময়ে উক্ত ঘটনা কোনভাবেই স্বাভাবিক কিংবা বিচ্ছিন্ন ঘটনা নয়।

জাতীয় নির্বাচন বানচাল করতে খুনীরা মাঠে নেমেছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে প্রশাসন ও নির্বাচন কমিশন এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ১৮ কোটি জনগণকে নিরাপত্তার ঝুঁকিতে রেখে মাত্র কয়েকজন ব্যক্তিকে গানম্যান প্রদানের সরকারি উদ্যোগ সুস্পষ্ট বৈষম্য। শহীদ ওসমান হাদীর হত্যার বিচার নিয়ে টালবাহানা শুরু হয়েছে। এখনো তার হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করতে পারেনি সরকার।

বৈঠকে নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল, অস্ত্র উদ্ধার ও সাঁড়াশী অভিযান জোরদার করতে হবে। খুনী ও ফ্যাসীবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরিতে সন্ত্রাসী ও চাঁদাবাজী নির্মূল করতে হবে। নির্বাচনকালীন ওয়াজ মাহফিলের উপর বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা হচ্ছে। আমরা এই ধরণের সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন, মাওলানা আজিজুল হক প্রমুখ।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD