শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য : সিইসি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, নির্বাচন কমিশন তা মোকাবিলায় প্রস্তুত। রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থেকেই যায়। তবে কমিশনের নিয়ত ও অবস্থান পরিষ্কার—সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনই ইসির প্রধান লক্ষ্য।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, “সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নির্বাচন কমিশন সবই নেবে। সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে অনুসরণ করা হলে অনেক ধরনের সমস্যা আগেই প্রতিরোধ করা সম্ভব। রাজনৈতিক দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানানোর মূল কারণও—আচরণবিধি পরিপালন নিশ্চিত করা। “রাজনৈতিক দলগুলো যদি তাদের নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ দেয়, তাহলে কমিশনের অনেক কাজই সহজ হয়ে যায়। সবার মতামত নিয়েই আচরণবিধিটি তৈরি করা হয়েছে,” যোগ করেন তিনি।

ভবিষ্যৎ প্রজন্মের কথা উল্লেখ করে সিইসি বলেন, “আমাদের সন্তানরা এই দেশেই বড় হবে, এখানেই তাদের ভবিষ্যৎ। তাদের জন্য সুন্দর দেশ উপহার দিতে চাইলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই।”

সংলাপে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD