জার্মানবাংলা২৪ ডটকম ডেস্ক: আবারো সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একটি পরিবারের ৪ সদস্য নিহত এবং অপর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে সড়ক দুর্ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), তার তিন কন্যা – সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)। মশিউর রহমানের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।