শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

দক্ষ প্রজন্ম গড়ে তুলতে বিকেআইআইসিটিতে শুরু হ‌ওয়া Frontier Technology TOT প্রশিক্ষণের সমাপনী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিনির্ভর জ্ঞানসমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের “শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প” নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে শুরু হ‌ওয়া Frontier Technology বিষয়ক TOT প্রশিক্ষণ কার্যক্রমের (প্রথম ব্যাচ) এর সমাপনী আজ। প্রশিক্ষণটি পরিচালনা করছে বাংলাদেশ কোরিয়া ইনস্টিটিউট অব আইসিটি (বিকেআইআইসিটি), বিসিসি।

গত ৯ নভেম্বর পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ লোকমান হোসেন।

সম্প্রতি বিকেআইআইসিটি ও “শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প”-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের মোট ১২০০ জন কর্মকর্তা Frontier Technology বিষয়ে প্রশিক্ষণ পাবেন।

৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ব্লকচেইন, ড্রোন, থ্রিডি প্রিন্টিং, ন্যানোটেকনোলজি ও সাইবার নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তীতে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল ল্যাব পরিচালনা ও শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ভূমিকা রাখবেন।

একজন প্রশিক্ষণার্থী বলেন,“এই প্রশিক্ষণ আমাদের ভাবনা বদলে দিয়েছে; এখন আমরা প্রযুক্তিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে দেখছি।”

এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD