শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ভুয়া তথ্য প্রতিরোধে নির্বাচনের আগে বিশেষ সেল গঠন করেছে এনসিএসএ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)।

মঙ্গলবার (১১ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিএসএর এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করবে।

সংস্থাটি জানায়, ভুয়া বা উসকানিমূলক তথ্য শনাক্তে এনসিএসএ প্রেস উইং, পিআইবি, বাসস, বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে— কোনো তথ্য শেয়ার করার আগে তার উৎস যাচাই করতে এবং সন্দেহজনক বা রাষ্ট্রবিরোধী কনটেন্ট দেখলে এনসিএসএকে অবহিত করতে।

সাইবার অপরাধ প্রতিরোধে এনসিএসএ ২৪ ঘণ্টার হেল্পলাইন ও চারটি ই-মেইল ঠিকানা চালু রেখেছে—
📩 report_betting@ncsa.gov.bd
📩 report_misinfo@ncsa.gov.bd
📩 report_harassment@ncsa.gov.bd
📩 report_cii@ncsa.gov.bd

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সাইবার স্পেস নিরাপদ রাখতে নাগরিকদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD