শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

সরিষাবাড়ীতে আলহাজ জুট মিল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার আলহাজ জুট মিল খুলে দেয়া এবং বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন চলাকালে পুলিশ-শ্রমিক সংর্ঘষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সরিষাবাড়ী প্রেসক্লাব ভবনে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করায় ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় জুট মিলের প্রধান ফটক থেকে মুক্তিযোদ্ধা সংসদ, রেল ষ্টেশন, সরিষাবাড়ী প্রেসক্লাব চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য, শ্রমিক, পথচারীসহ প্রায় ২০ জন আহত হয়েছে।

সূত্র জানায়, চলতি বছরের ২০ জুলাই রাতে শ্রমিক অসন্তোষ এবং প্রায় ৮০ কোটি টাকা লোকসানের অজুহাত ও ১৫ কোটি টাকার ঋণের অজুহাতে মিল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকরা পর দিন দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করে।

শ্রমিকদের হামলায় পুলিশের এএসআই ফরহাদ হোসেন, শাহাদত হোসেন, ইয়াসমীন, পুলিশ সদস্য তাসলিমা আক্তার ও হ্যাপী, ব্যবসায়ী শাহজাহান আলী, শ্রমিক আবুল হোসেন, জাহানারাসহ প্রায় ২০ জন আহত হয়। সংর্ঘষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূহুর্তে দোকানপাট, যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদসহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে শ্রমিকদের নিয়ন্ত্রণে আনে। মিল মালিক পক্ষের সাথে কথা বলে রোববার বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা আশ্বস্ত হয়ে সড়ক অবরোধ তুলে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জুট মিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপরে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানা দারোগাসহ ৫জন আঘাত প্রাপ্ত হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্তৃক ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে তাদের কর্মসূচি প্রত্যহার করে।

আলহাজ জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জানান, আওয়ামীগ নেতা কর্তৃক ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে আমাদের কর্মসূচি স্থগিত করেছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD