শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

সিএমজির ১৩তম গ্লোবাল ভিডিও মিডিয়া ফোরাম সি’আনে শুরু

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

‘গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনারশিপ’ মেকানিজমের উদ্বোধনী অনুষ্ঠান এবং চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি আয়োজিত ১৩তম গ্লোবাল ভিডিও মিডিয়া ফোরাম ৬ নভেম্বর চীনের শায়ানসি প্রদেশের সি’আনে শুরু হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে এবং উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি  অনুষ্ঠানের সাফল্য কামনা করে অভিনন্দনপত্র পাঠিয়েছেন। ৪০টি দেশ ও অঞ্চলের আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়া গ্রুপের প্রধান এবং চীনের সংশ্লিষ্ট দূতাবাসের প্রতিনিধিসহ ৩০০ জনেরও বেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বেশ কয়েকটি মিডিয়া সহযোগিতার সাফল্যের প্রকাশ প্রত্যক্ষ করেন।

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপ -সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং তার ভাষণে বলেন যে, বিশ্ব বর্তমানে অস্থিরতা এবং পরিবর্তনের একটি নতুন যুগে প্রবেশ করছে এবং প্রেসিডেন্ট সি চিন পিং ‘গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ’ প্রস্তাব করেছেন। এই উদ্যোগটি সরাসরি গ্লোবাল সাউথ দেশগুলোর সবচেয়ে জরুরি বাস্তব চাহিদা পূরণ করে। সিএমজি এবং বিদেশের মিডিয়া সহকর্মীদের সাথে যৌথভাবে বৈশ্বিক শাসনে মিডিয়ার দায়িত্ব অন্বেষণের জন্য ‘গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনারশিপ’ মেকানিজম প্রতিষ্ঠার সূচনা করেছে। এর ভিত্তিতে, আমাদের সাংবাদিকতার পেশাদারিত্ব বজায় রাখতে হবে, প্রযুক্তিগত পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে, সংলাপের জন্য সেতু নির্মাণ করতে হবে এবং উন্নয়ন সহযোগিতার উপর মনোনিবেশ করতে হবে।

সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে, প্রেসিডেন্ট সি আগামী পাঁচ বছরের জন্য চীনের উন্নয়নের রূপরেখা তৈরিতে নেতৃত্ব দিয়েছেন। চীনা-শৈলীর আধুনিকীকরণ বিশ্বব্যাপী উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ উপস্থাপন করে। সিএমজি এই সুযোগটিকে কাজে লাগিয়ে আরও ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং সুন্দর বিশ্বব্যবস্থা গড়ে তুলতে মিডিয়া জ্ঞান ও শক্তির অবদান রাখার জন্য গ্লোবাল সাউথ মিডিয়া পার্টনারদের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে ইচ্ছুক।

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD