শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৯ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা দলচ্যুত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি থেকে ৯ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বহিষ্কৃত হয়েছেন। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্ব- সম্পর্কিত অপরাধের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন-সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় সামরিক কমিশনের সহ-সভাপতি হ্য ওয়েইতোং। অন্যরা হলেন-মিয়াও হুয়া, হ্য হংচুন, ওয়াং সিউবিন, লিন সিয়াংইয়াং, ছিন শুথোং, ইউয়ান হুয়াচি, ওয়াং হৌবিন, এবং ওয়াং ছুননিং।

সিএমসি’র শৃঙ্খলা পরিদর্শন কমিশন তাদের বিরুদ্ধে ধারাবাহিক তদন্ত পরিচালনা করে জানায়, এসব কর্মকর্তা অতিরিক্ত অর্থসম্পৃক্ত দুর্নীতিতে জড়িত ছিলেন, যা ‘গুরুতর প্রকৃতির’ এবং ‘অত্যন্ত নেতিবাচক প্রভাব’ ফেলেছে।

পার্টির নিয়ম ও জাতীয় আইন অনুযায়ী, কেন্দ্রীয় কমিটি তাদের দলচ্যুত করেছে এবং তাদের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত চালাতে মামলাগুলো সামরিক প্রসিকিউশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র:ফয়সল-নাহার,চায়না ডেইলি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD