শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জামায়াত ছাড়াই একমঞ্চে আসছে সরকারবিরোধীরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মহা ঐক্যের সুর শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে নানা সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের ডাক দিয়েছিল। ওই সময় বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর তেমন সাড়া পায়নি। এর মূল কারণ ছিল জামায়াতে ইসলামীর সঙ্গ না ছাড়া। ফলে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে নিয়ে ঐক্য গড়তে রাজি হয়নি অনেক রাজনৈতিক দল।

তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সরকার বিরোধীরা জামায়াতে ইসলামীকে বাদ দিয়েই আসছে একমঞ্চে। বুধবার (১৫ আগস্ট) বি. চৌধুরীর বাসায় এ বিষয়ে যুক্তফ্রন্টের বৈঠক হবার কথা রয়েছে। বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্য প্রক্রিয়ার মহাসমাবেশে সরকারবিরোধী আন্দোলন সংগ্রামের জন্য এক মঞ্চে দেখা যেতে তাদের।

আগামী ২২ সেপ্টেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা শোনা যাচ্ছে। যানা যায়, সরকারবিরোধী অবস্থানে থাকা বিএনপিসহ প্রায় সবক’টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে সমাবেশে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ড. কামাল হোসেনের পক্ষে ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব ফরোয়ার্ড পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবম মোস্তফা আমিন তাদের আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে ড. কামাল হোসেন আহূত মহাসমাবেশে যোগ দেয়া না দেয়াসহ পরবর্তী করণীয় নির্ধারণ করতেই আজ বুধবার আলোচনায় বসছেন যুক্তফ্রন্টের নেতারা।

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন মায়াবীতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD