শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

স্যাটেলাইট উৎক্ষেপণে নতুন মাইলফলক স্থাপন করল ইরান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মধ্যপ্রাচ্যের দেশ ইরান স্যাটেলাইট প্রযুক্তিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। নিজস্ব প্রযুক্তি ও সক্ষমতা ব্যবহার করে দেশটি এখন থেকে নিজ ভূখণ্ড থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইরানের মহাকাশ সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম এ তথ্য জানায়।

ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ জানান, “ইরান বর্তমানে সেসব দেশের কাতারে রয়েছে, যারা উপগ্রহ ও উৎক্ষেপণযান নকশা, উন্নয়ন এবং পরিচালনায় পূর্ণ সক্ষমতা অর্জন করেছে।”

তিনি আরও বলেন, “বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে মাত্র ১০ বা ১১টি দেশ মহাকাশ ব্যবস্থায় উন্নত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পেরেছে। এর মধ্যে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং কয়েকটি ইউরোপীয় দেশ রয়েছে।”

সালারিয়েহ জানান, দেশটি সম্পূর্ণ নিজস্ব দক্ষতা ও সম্পদের ওপর নির্ভর করেই এই অগ্রগতি অর্জন করেছে। তাঁর ভাষায়, “তেহরান একযোগে উপগ্রহ ও উৎক্ষেপণযান উভয় ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়েছে, যা অত্যন্ত জটিল ও বিশেষায়িত সক্ষমতা দাবি করে।”

তিনি স্যাটেলাইট ইমেজিং প্রযুক্তিতে ইরানের দ্রুত অগ্রগতি নিয়েও উল্লেখ করেন। একসময় প্রতি পিক্সেলে প্রায় এক হাজার মিটার রেজোলিউশন থেকে শুরু করে এখন তা কয়েক মিটারের মধ্যেই সীমিত রাখতে সক্ষম হয়েছে ইরানের স্যাটেলাইট।

ইরানের মহাকাশ সংস্থার প্রধান আরও জানান, বিশ্ববিদ্যালয়, সরকারি গবেষণা প্রতিষ্ঠান এবং রাষ্ট্র-অনুমোদিত প্রযুক্তি কোম্পানিগুলোর সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

সূত্র: তাসনিম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD