শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা নিবেদন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম, টুঙ্গিপাড়া: আজ শোকাবহ ১৫ই আগস্ট। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বুধবার সকাল ১০টা ০৫ মিনিটে তিনি এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড আব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বেজে ওঠে।

পরে সোয়া ১০টায় প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা ও জামাতা খন্দকার মাশরুর হোসেনকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এরপর মন্ত্রী পরিষদ সদস্য ও জাতীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আকরাম উদ্দিন আহম্মদ, সাবেক বাণিজ্য মন্ত্রী মুহা. ফারুক খান, শেখ হেলাল উদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ মো. আব্দুল্লাহ, শেখ জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু ভবনে চলে যান।

এছাড়া স্পিকার শিরীন সারমিন চৌধুরী পৃথকভাবে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সের মসজিদ প্রাঙ্গণে শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD