শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

পুলিশ কর্মকর্তাকে হত্যার ১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

পুলিশের এক কর্মকর্তাকে (উপ-পরিদর্শক) হত্যার ১৪ বছর পর লিয়াকত শেখ লিয়া (৪২) নামে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কর্মকর্তা এএসপি মিজানুর। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা জেলার ধামরাইয়ের চরডাউটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

আটককৃত লিয়াকত শেখ রাজবাড়ী জেলা সদরের নিমতলা এলাকার রহমত শেখের ছেলে এবং দীর্ঘদিন যাবৎ চরডাউটিয়া এলাকায় রাজু আহমেদ ছদ্মনামে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব জানান, গ্রেফতারকৃত লিয়াকত শেখের বিরুদ্ধে ২০১১ সালের ২৪ আগস্ট ঝিনাদহের ডাকবাংলো পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (উপ-পরিদর্শক) মিরাজুল ইসলামকে হত্যার অভিযোগে ঝিনাইদহ থানায় মামলা হয়। ওই হত্যা মামলার প্রধান আসামি সে। এই মামলায় চলতি বছরের ৭ জুলাই ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

ঘটনার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলাসহ ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কর্মকর্তা এএসপি মিজানুর বলেন, “ওই বছরের ২৪ আগস্ট সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের একটি পানি ভর্তি ডোবা থেকে পোশাক পরিহিত অবস্থায় পুলিশ কর্মকর্তার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা তার কাছে থাকা অস্ত্র, গুলি, মোটরসাইকেল ও অন্যান্য সরকারি মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD