শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

এম শিমুল খান,জার্মানবাংলা২৪ ডটকম, গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বুধবার (১৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ রাষ্ট্রীয় সফরে তিনি সকাল ৯.৫৫ মিনিটে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ায় অবতরণ করবেন।

এরপর তিনি তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নিবেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল প্রধানমন্ত্রীকে গার্ড অব প্রদান করবেন। বেলা ১১ টায় তিনি বঙ্গবন্ধু মাজারের মসজিদ কমপ্লেক্সে আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দিবেন। বেলা সাড়ে এগারোটায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

শোক দিবসের কর্মসূচীকে সামনে রেখে বঙ্গবন্ধুর সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, লাইব্রেরী, মুক্তমঞ্চ, সংগ্রহ-শালা, ক্যাফেটরিয়া, বকুলতলাসহ সব খানেই পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে। মিলাদ মাহফিলের জন্য মসজিদের সামনে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলার গুরুত্বপূর্ণস্থান গুলোতে নির্মাণ করা হয়েছে কালো তোরণ। নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD