শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ভৈরবে ছিনতাইকারির হাতে ছিনতাইকারি নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারির ছুরিকাঘাতে অপর ছিনতাইকারি নিহত। নিহত ছিরতাইকারি পৌর শহরের আমলাপাড়া এলাকার মোবারক মিয়ার ছেলে বাপ্পী (১৮)।

সোমবার (১৩ আগস্ট) দুপুরে ভৈরব মেঘনা রেল ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ভৈরব রেলওয়ের থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে। এছাড়াও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলামকে ভৈরব হাসপাতালে নিয়ে যায় ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব মেঘনা ত্রী ব্রীজ সংলগ্ন স্থানে চার কলেজ শিক্ষার্থী বেড়াতে আসেন। তারা হলেন – উপজেলার জামালপুর এলাকার জিল­ুর রহমানের মেয়ে জাফরিন রহমান ও ছেলে আরিফুল রহমান, ছনছড়া এলাকার গোলাপ মিয়ার মেয়ে তানজিনা, আবুল কাসেম এর ছেলে সাগর মিয়া। তারা চার জন মেঘনা রেল ব্রীজ সংলগ্ন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ৬-৭ জন ছিনতাইকারি দেশীয় ছুরির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ১টি স্বর্ণের চেইন, ৩টি মোবাইল সেট ও নগদ ১২শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নেওয়া চেইন, মোবাইল,টাকা ভাগাভাগি করতে গিয়ে সঙ্গীয় ছিনতাইকারির ছুরিকাঘাতে অপর ছিনতাইকারি বাপ্পী ঘটনাস্থলে প্রাণ হারায়।

এ ঘটনায় আহত আরিফুল ইসলামকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জাফরিন রহমান জানান, সোমবার দুপুরে বড় ভাই ও বন্ধুদের সাথে মেঘনা ব্রীজের নিচে বেড়াতে আসি। আমরা সবাই ব্রীজের উপর উঠে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন যুবক এসে ছুরির ভয় দেখিয়ে আমার দুই ভাইকে ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, ও আমার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়। তারপর ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইন,দামি মোবাইল সেট ভাগাভাগি নিয়ে এক ছিনতাইকারি অপর ছিনতাইকারি বাপ্পীকে গলায় ছুরিকাঘাত করে খুন করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল কবির জানান,আরিফুল রহমান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষ করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হয়।

ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, মেঘনা নদীর পাড় রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় প্রায়ই এ ধরণে ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুপুরে ঘটনায় ছিনতাইকারিদের ছিনিয়ে নেওয়া মালামাল ভাগাভাগি নিয়ে ছিনতাইকারি বাপ্পী নামে একজন ঘটনাস্থলে খুন হয়।

নিহত ছিনতাইকারি বাপ্পীর বিরুদ্ধে ভৈরব থানায় ছিনতাইসহ হত্যা মামলা রয়েছে। এ খুনের ঘটনায় রেলওয়ে থানায় নিহত বাপ্পী বাবা মোবারক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা ও শিক্ষার্থী সাগর মিয়া বাদী হয়ে একটি ছিনতাইয়ের মামলা দায়ের করে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD