শিরোনাম :
সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত, এপ্রিলে ১৩ হাজার টন ডিজেল দেশে প্রবেশ মার্কিন প্রস্তাবে সাড়া নয়, শর্ত না মানলে আলোচনায় নয় গাজায় যুদ্ধবিরতির পরও থামেনি প্রাণহানি, উদ্বেগে জাতিসংঘ  নিম্ন-কার্বন প্রযুক্তিতে গার্ডেন এক্সপোর বিশেষ গুরুত্ব চীনা ভাষার প্রসারে বৈশ্বিক উদ্যোগ চার দেশের নেতাদের সঙ্গে আলোচনায় সি’র কৌশলগত দৃষ্টিভঙ্গি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়:পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

পৃথক সার্ভিস কমিশন ও এনআইডি আইন বাতিলে দ্রুত পদক্ষেপ চায় ইসি

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ দ্রুততম সময়ে জারি করে নির্বাচন কমিশন সার্ভিস গঠন এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২৩ বাতিল চেয়েছেন ইসির কর্মকর্তারা। এসময় তারা পাঁচটি সুপারিশ তুলে ধরেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সুপারিশগুলো তুলে ধরেন ইসি কর্মকর্তারা।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে পাঁচ দফা সুপারিশ তুলে ধরে সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুততম সময়ে জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান; পদসৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ; জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সকল কর্মকর্তাদের অংশগ্রহণে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ আয়োজন করা এবং নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক বিভিন্ন কমিটি গঠন করতে হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD