শিরোনাম :
চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’ গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,কার্যক্রম নিষিদ্ধ বা কার্যক্রমের বাইরে থাকা একটি দল এবং তাদের কিছু কর্মী বাইরে রয়েছে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। এটি প্রতিহত করতে হবে রাজনৈতিক দল সর্বোপরি আমাদের সবাইকে নিয়ে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, জাতির বৃহত্তর  স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। তিনি বলেন,  সকলের সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করতে পারবে বলে আমরা আশা করছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার  দায়িত্ব নেওয়ার পর থেকে গত এক বছরে ১ হাজার ৬০৪ টি অবরোধ হয়েছে এবং এটি  ১২৩ টি সংগঠন করেছে।

তিনি বলেন, সরকারের কাছে দাবি দাওয়া  জানানো সবার অধিকার রয়েছে।  তবে রাস্তা অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে নয়। নিয়মতান্ত্রিকভাবে দাবি দাওয়া  জানানো উচিত।

উপদেষ্টা বলেন, বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে এটি যাতে কমিয়ে আনা যায় সে ব্যাপারে চেষ্টা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD