শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

মান্দায় জমি নিয়ে বিরোধে খুন: নিরাপত্তাহীনতায় নারী সদস্যরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৮ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা ২৪ ডটকম, নওগাঁ: নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে সাইফুল ইসলাম ওরফে শাহিনুর (৪৫) নামে একব্যক্তি খুন হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারের ৫ নারী সদস্য। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি খুন হওয়ায় তছনছ হয়ে গেছে সাজানো-গোছানো একটি সংসার। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়েছে পড়েছে পরিবারের সদস্যরা।

আসামিদের হুমকিরমূখে স্কুলে যেতে পারছে না ওই পরিবারের দুটি শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। সরেজমিনে জানা গেছে, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে গত ৩ জুলাই ভাতিজা জুবায়ের রহমান পলু ও তার পরিবারের সদস্যরা ধারালো বটি কুপিয়ে ও লোহার রড পিটিয়ে চাচা সাইফুল ইসলাম শাহিনুরকে গুরুতর জখম করে। মারপিটের এ ঘটনায় শাহিনুরের মেয়ে মৌসুমী আক্তার বাদি হয়ে জুবায়ের হোসেন, মঞ্জুয়ারা, জুলেখা বিবিসহ ৭ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুলাই রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান তিনি।

নিহতের স্ত্রী বেবী সুলতানা জানান, স্বামী শাহিনুরের কোনো চাষযোগ্য জমি নেই। স্বামীর শ্রমের বিনিময়ে উপার্জিত আয় দিয়েই পরিবারের ভরণ-পোষণ চলে আসছিল। হঠাৎ করে তিনি খুন হওয়ায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। পরিবারে নেমে এসেছে চরম দুর্দিন।

তিনি আরও বলেন, শাশুড়ি রহিমা বেওয়া, বড়মেয়ে মৌসুমী আক্তার, মেঝমেয়ে রুমি আক্তার ও ছোটমেয়ে সোনালী আক্তারকে নিয়ে তাদের সাজানো গোছানো সংসার ছিল। স্বামী খুন হওয়ায় তাদের ছোট্ট সংসারটি তছনছ হয়ে গেছে। নিহতের স্ত্রী আরও জানান, মেঝমেয়ে রুমি আক্তার সতিহাট কেটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ও ছোটমেয়ে সোনালী আক্তার শ্রীরামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বাবা খুন হওয়ার পর আসামিদের অব্যাহত হুমকির মুখে দুইমেয়ে স্কুলে যেতে পারছে না। এ অবস্থায় তাদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্বামী হত্যাকান্ডের সঙ্গে জড়িত সকল আসামিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তিনি। মামলার বাদি নিহতের বড়মেয়ে মৌসুমী আক্তার জানান, দাদার কিছু সম্পত্তি চাচাতো ভাই জুবায়ের হোসেন পলু জোরপূর্বক ভোগদখল করে আসছিল। ওই সম্পত্তি ভাগ চাওয়াকে কেন্দ্র করে বাবা শাহিনুরের সঙ্গে জুবায়ের হোসেনের বিরোধ সৃষ্টি হয়। জের ধরে পরিকল্পিতভাবে জুবায়ের হোসেন ও তার পরিবারের সদস্যরা বাবা শাহিনুরকে খুন করেছে বলে অভিযোগ করেন তিনি।

মামলার বাদি আরও বলেন, দাদি রহিমা বেওয়ার দেড়বিঘা জমি কৌশলী রেজিস্ট্রি করে নেয়া চাচাতো ভাই জুবায়ের হোসেন। এনিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এনিয়ে জুবায়ের তার বাবার বিরুদ্ধে নওগাঁ আদালতে একাধিক মামলা দায়ের করে ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ অবস্থায় বাবা শাহিনুর নওগাঁ আদালতে ১০৭ ধারায় একটি মামলা ও মান্দা থানায় সাধারণ ডাইরি করেছিলেন।মামলার বাদি অভিযোগ করে বলেন, মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলাটি তুলে নেয়ার জন্য আসামিরা আমাকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছিল। মামলা তুলে না নিলে ছোট দুই বোনকে অপহরণ ও লাশ গুমসহ সাক্ষীদেরও হুমকি দিচ্ছে আসামিরা। বর্তমানে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছিল। এখন তারা জামিনে রয়েছে। ওই ঘটনায় গত ১৯ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।ওসি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম ওরফে শাহিনুরের মৃত্যুর পর বাদি নিকট থেকে পুনরায় আবেদন নেয়া হয়েছে। ওই আবেদনপত্রসহ আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে ৩০২ ধারা সংযুক্ত করে আদালতে সম্পুরক অভিযোগপত্র দাখিল করা হবে। হুমকি-ধামকির বিষয়টি বাদি অবহিত করেনি বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD