শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

ট্রেনের অগ্রীম টিকিট বিক্রির প্রথম দিনেই উপচে পড়া ভিড়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৮ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রীম টিকেট বিক্রি হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে একযোগে টিকেট দেয়া শুরু হয়েছে। আর প্রথম দিনেই দেখা গেছে স্টেশন গুলোতে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।

বুধবার সকাল ৮টায় প্রথম দিনের টিকেট বিক্রি শুরু হয়। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।

ঈদযাত্রায় প্রথম দিনের টিকেট প্রত্যাশীরা বুধবার ভোর ৩টা থেকে স্টেশনে আসতে শুরু করে। পরে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ টিকেট প্রত্যাশীদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে দেয়। স্টেশন এলাকার গোপন ক্যামেরার মাধ্যমে এসব নিয়ন্ত্রণ করা হচ্ছে।

কালো বাজারে টিকেট বিক্রি প্রতিরোধে রয়েছে র‌্যাব, পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার বাহিনী তৎপর রয়েছে।

বুধবার দেয়া হচ্ছে ১৭ আগস্টের টিকেট। আর ৯ আগস্ট দেয়া হবে ১৮ আগস্টের টিকেট, ১০ আগস্ট ১৯ আগস্টের টিকেট, ১১ আগস্ট ২০ আগস্টের টিকেট ও ১২ আগস্ট দেয়া হবে ২১ আগস্টের আগাম টিকেট।

একইভাবে আগামী ১৫ আগস্ট থেকে ঢাকা ফেরত আসা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। আর ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকেট। এবার প্রতিদিন কমলাপুর থেকে সারাদেশের উদ্দেশে মোট ৬৬টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৩২টি আন্তঃনগর, বাকিগুলো মেইল ও স্পেশাল সার্ভিস।

কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বলেন, আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো টিকেট প্রত্যাশী প্রতারিত না হন। আশা করি কোনো সমস্যা হবে না। টিকেট প্রত্যাশীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন এজন্য আমরা সার্বক্ষণিক দেখভাল করছি। তাদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, এনএসআই, ডিজিএফআই, আনসার সদস্যরা নিয়োজিত আছেন। আশা করছি কোনো ধরনের সমস্যা ছাড়াই টিকিট বিক্রি ও ঈদযাত্রা শেষ হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD