শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

পদচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে পদচ্যুত করেছে। শুক্রবার (২৯ আগস্ট) ঘোষিত এ রায়ের ফলে মাত্র এক বছর ক্ষমতায় থাকা শিনাওয়াত্রাকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে হয়েছে।

আদালত জানায়, গত জুনে ফাঁস হওয়া এক ফোনালাপে সীমান্ত উত্তেজনার সময় তিনি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনকে ‘চাচা’ এবং থাই সেনাপ্রধানকে ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে উল্লেখ করেছিলেন। এ ঘটনার পর থাই রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং তার জোটসঙ্গী দল সরকার থেকে সরে যায়।

রায় ঘোষণার পর বর্তমানে উপপ্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তার নেতৃত্বাধীন মন্ত্রিসভাই দায়িত্বে থাকবে।

৩৯ বছর বয়সী পেতংতার্ন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। তিনি শিনাওয়াত্রা পরিবারের ষষ্ঠ নেতা যিনি সেনা বা আদালতের সিদ্ধান্তে ক্ষমতাচ্যুত হয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD